তামিলনাড়ুতে ১০ বছরের শিশু অপহরণ ও হত্যা, চাপে বিজয় সরকার

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে বাজারে মুদি পণ্য কিনতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না ১০ বছর বয়সী এক শিশুর। নিখোঁজ হওয়ার এক দিন পর শুক্রবার (২২ মে) সুলুর এলাকার কান্নামপালায়াম লেকের কাছে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি সুলুর এলাকায় নিজের বাড়ির কাছের একটি দোকানে বাজার করতে গিয়েছিল। এ সময় অভিযুক্তরা তাকে অপহরণ করে এবং পরে হত্যা করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনের নাম কার্তিক ও মোহন রাজ। খবর এনডিটিভির।   ঘটনার পর শিশুটির পরিবার ও স্বজনরা সুলুর থানার সামনে বিক্ষোভ করেন। তারা দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কোয়েম্বাটোরে ১০ বছরের এক শিশুর সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা গভীর বেদনা ও বিস্ময়ের সৃষ্টি করেছে। এ ধরনের অমানবিক ও ক্ষমার অযোগ্য অপরাধ কখনোই মেনে নেওয়া হবে না।’ তবে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আসার আগে নিহত শিশুর পরিবার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানায়। পরিবারের এক সদস্য বলেন, ‘আমরা পর

তামিলনাড়ুতে ১০ বছরের শিশু অপহরণ ও হত্যা, চাপে বিজয় সরকার

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে বাজারে মুদি পণ্য কিনতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না ১০ বছর বয়সী এক শিশুর। নিখোঁজ হওয়ার এক দিন পর শুক্রবার (২২ মে) সুলুর এলাকার কান্নামপালায়াম লেকের কাছে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি সুলুর এলাকায় নিজের বাড়ির কাছের একটি দোকানে বাজার করতে গিয়েছিল। এ সময় অভিযুক্তরা তাকে অপহরণ করে এবং পরে হত্যা করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনের নাম কার্তিক ও মোহন রাজ। খবর এনডিটিভির।  

ঘটনার পর শিশুটির পরিবার ও স্বজনরা সুলুর থানার সামনে বিক্ষোভ করেন। তারা দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কোয়েম্বাটোরে ১০ বছরের এক শিশুর সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা গভীর বেদনা ও বিস্ময়ের সৃষ্টি করেছে। এ ধরনের অমানবিক ও ক্ষমার অযোগ্য অপরাধ কখনোই মেনে নেওয়া হবে না।’

তবে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আসার আগে নিহত শিশুর পরিবার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানায়। পরিবারের এক সদস্য বলেন, ‘আমরা পরিবর্তনের আশায় ভোট দিয়েছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী কোনো বক্তব্যই দিচ্ছিলেন না। এতে মনে হচ্ছে নতুন সরকার এলেও পরিস্থিতির পরিবর্তন হবে না।’

নিহত শিশুর স্বজন সেথিল কুমার জানান, পরিবার এখনো পুরো ঘটনার বিস্তারিত জানে না। প্রথমে তাদের বলা হয়েছিল শিশুটি নিখোঁজ, পরে জানানো হয় লেকের পাড়ে তার মরদেহ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শত শত শিক্ষার্থী ও স্থানীয় মানুষ সড়ক অবরোধ করেন।

ঘটনার তদন্ত তদারকিতে তামিলনাড়ুর পুলিশ মহাপরিদর্শক সন্দীপ রাই রাঠোর কোয়েম্বাটোরে পৌঁছেছেন।

এদিকে ঘটনাটি রাজনৈতিক বিতর্কও তৈরি করেছে। বিরোধী দল ডিএমকে নতুন টিভিকে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছে। দলটির নেতা উদয়নিধি স্টালিন অভিযোগ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১২ দিনের মধ্যে ৩০টির বেশি বড় অপরাধের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘যৌন সহিংসতা, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এখন কোয়েম্বাটোরে এক শিশুকে অপহরণ ও হত্যার ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।’

ডিএমকের মুখপাত্র সারাভানান আন্নাদুরাই বলেন, ‘নারী নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে বিজয় ক্ষমতায় এসেছিলেন। অথচ এখন ১০ বছরের এক শিশুকে অপহরণ করে হত্যা করা হয়েছে।’

অন্যদিকে বিজেপি নেতা নারায়ণন থিরুপাথি এ ঘটনায় আগের ডিএমকে সরকারের সমালোচনা করে বলেন, পূর্ববর্তী সরকারের সময় থেকেই তামিলনাড়ুর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

রাজ্যের মন্ত্রী এম এস সম্পথ হাসপাতাল গিয়ে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্তদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow