তারিক সিদ্দিকের দুই সহযোগী ফের ৩ দিনের রিমান্ডে
রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দফায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগীকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন— মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)। মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রমনা থানার উপ-পরিদর্শক মো.আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে উভয়ের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। একই মামলায় গত ১ মে থেকে তারা চারদিনের রিমান্ডে ছিলেন। এর আগে নিউমার্কেট থানার হত্যা মামলায় দুজনকে মোট ১২ দিন রিমান্ডে নেয় আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডকে গতিশ
রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দফায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগীকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন— মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)।
মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রমনা থানার উপ-পরিদর্শক মো.আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে উভয়ের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
একই মামলায় গত ১ মে থেকে তারা চারদিনের রিমান্ডে ছিলেন। এর আগে নিউমার্কেট থানার হত্যা মামলায় দুজনকে মোট ১২ দিন রিমান্ডে নেয় আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাদের ভূমিকা এবং অস্ত্র ও অর্থ সরবরাহের নেপথ্যে থাকা তথ্যাদি উদঘাটনের জন্য এই রিমান্ড জরুরি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১২ মে বিকেলে রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারের সামনের রাস্তায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সরকারবিরোধী বিভিন্ন মিছিল দিতে থাকেন। সেখানে মিছিলে পুলিশ অভিযান চালিয়ে মাদারীপুরের ইলিয়াস আহমদে চৌধুরী ও কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি আবির হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় রমনা মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন। মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তারিক সিদ্দিকের দুই সহযোগীকে রিমান্ডে নেওয়া হলো।
What's Your Reaction?