তারেক রহমান পুরো দেশের দৃশ্যপট বদলে দিয়েছেন : প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, 'স্বল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। ইতোমধ্যে পুরো তিনি দেশের দৃশ্যপট বদলে দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা করে দেখান। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি, হাতের কালি শুকানোর আগেই তার নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং ইতোমধ্যে দেশবাসীর কাছে তার সুফল দৃশ্যমান। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টায় বগুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর ও সদর উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ স

তারেক রহমান পুরো দেশের দৃশ্যপট বদলে দিয়েছেন : প্রতিমন্ত্রী শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, 'স্বল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। ইতোমধ্যে পুরো তিনি দেশের দৃশ্যপট বদলে দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা করে দেখান। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি, হাতের কালি শুকানোর আগেই তার নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং ইতোমধ্যে দেশবাসীর কাছে তার সুফল দৃশ্যমান। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টায় বগুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর ও সদর উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম। দুপুরে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাব্বত নন্দীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কমকর্তা জিয়াউর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুব আলম মানিক, অধ্যাপক নজরুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, যুবদল নেতা খালিদ হাসান আরমান। পরে উপজেলা অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow