তারেক রহমান রংধনু জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন : মীর হেলাল
তারেক রহমান রংধনু জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন এবং আজ তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এমন মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান যে রংধনু জাতির কথা বলেছেন, তার প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ যেভাবে এই উৎসবকে ধারণ করছে, তা এই ধারণারই বাস্তব প্রতিফলন।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জিয়াউর রহমান একটি দর্শন আমাদের দিয়েছিলেন, যাতে বাংলাদেশের ভূখণ্ড অবস্থান করে প্রত্যেকটি মানুষকে একসঙ্গে করতে পারে। এ কারণেই তিনি জাতীয়তাবাদের তত্ত্বটি দিয়েছিল। পাহাড়ের ১৩ টি নৃগোষ্ঠীদের সামাজিক ও সাংস্কৃতিক যে বিষয় তা বলেছিলেন। তার প্রেক্ষিতে রংধনু জাতির কথা বলেছিলেন এবং তার প্রতিফলনও আজ আমরা দেখতে পাচ্ছি।’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘যৌক্তিক দাবিগুলোর বিষয়ে আমি নিজেও সচেতন। শাটল ট্রেন ইস্যুতে
তারেক রহমান রংধনু জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন এবং আজ তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এমন মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান যে রংধনু জাতির কথা বলেছেন, তার প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ যেভাবে এই উৎসবকে ধারণ করছে, তা এই ধারণারই বাস্তব প্রতিফলন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জিয়াউর রহমান একটি দর্শন আমাদের দিয়েছিলেন, যাতে বাংলাদেশের ভূখণ্ড অবস্থান করে প্রত্যেকটি মানুষকে একসঙ্গে করতে পারে। এ কারণেই তিনি জাতীয়তাবাদের তত্ত্বটি দিয়েছিল। পাহাড়ের ১৩ টি নৃগোষ্ঠীদের সামাজিক ও সাংস্কৃতিক যে বিষয় তা বলেছিলেন। তার প্রেক্ষিতে রংধনু জাতির কথা বলেছিলেন এবং তার প্রতিফলনও আজ আমরা দেখতে পাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘যৌক্তিক দাবিগুলোর বিষয়ে আমি নিজেও সচেতন। শাটল ট্রেন ইস্যুতে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি। সংসদ অধিবেশন শেষে এটিকে অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে। বর্তমানে কীভাবে সমস্যা সমাধান করা যায়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। দুটি ডিপিপি (DPP) প্রক্রিয়াধীন রয়েছে, যা বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের অনেক উপকার হবে।’
ব্যারিস্টার মীর বলেন, ‘অতীতে এ এলাকার প্রতিনিধিরা জনগণের সঙ্গে সংযুক্ত ছিলেন না। তবে আমরা ছোটখাটো সমস্যাগুলো সমাধান করে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ, আমরা শতভাগ সফল হব। গত ৪৬ দিনে আমরা জনবান্ধব পদক্ষেপ নিয়েছি এবং অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করছি।’
উৎসবে দিনব্যাপী কর্মসূচিতে ছিল বৈশাখি শোভাযাত্রা, আলোচনা সভা, পুতুল নাচ, বলী খেলা, কাবাডি, বউচি খেলা, সাংস্কৃতিক পরিবেশনা, বৈশাখি গান ও নৃত্য, মনোজ্ঞ সংগীতানুষ্ঠান এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী জীবনধারার প্রদর্শনী যার মধ্যে ছিল নাগরদোলা, পালকি, ঘোড়ার গাড়ি ও বায়োস্কোপ। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিশেষ উদ্যোক্তা মেলা।
সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শুরু হওয়া বৈশাখি শোভাযাত্রা ক্যাম্পাসের কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে জারুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রতিমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
অনুষ্ঠানে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘১৭ বছর আমাদের যে সব উৎসব ছিল তাতে ধর্ম বিদ্বেষ ছড়িয়ে দিত ফ্যাসিস্ট ও শাহাবাগীরা। এছাড়াও আমাদের দেশের ইলিশ মাছ অনেক দাম দিয়ে কিনতে হয়, অথচ পাশের দেশ ভারতে তা ৫০০ টাকা কেজিতে পাওয়া যায়। অথচ তারা আমাদের দেশ থেকেই ইলিশ নেয়। ইলিশের দাম কীভাবে সহনীয় করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আজ আমাদের প্রাণের উৎসব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার বিষয়ে মন্ত্রী অবগত আছেন। তবে ২০১৭ সাল থেকে কোনো ডিপিপি ফান্ড আসেনি, ফলে আমরা পিছিয়ে পড়েছি। আবাসিক সংকটসহ অন্যান্য সমস্যা সমাধান এবং শাটল ট্রেনের স্থায়ী সমাধান প্রয়োজন।’
What's Your Reaction?