তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিশুরা। তাদের মুখে ছিল আনন্দের হাসি, চোখে ছিল কৌতূহল আর উচ্ছ্বাস। কেউ করমর্দন করতে চেয়েছে, কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। তারেক রহমানও স্নেহভরে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনা ও স্বপ্ন সম্পর্কে জানতে চান। এই আন্তরিক মুহূর্তটি উপস্থিত সবার জন্য হয়ে ওঠে স্মরণীয়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফেরার পথে শিশুদের সাথে কথা বলেন তিনি। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিশুরা। তাদের মুখে ছিল আনন্দের হাসি, চোখে ছিল কৌতূহল আর উচ্ছ্বাস। কেউ করমর্দন করতে চেয়েছে, কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

তারেক রহমানও স্নেহভরে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনা ও স্বপ্ন সম্পর্কে জানতে চান। এই আন্তরিক মুহূর্তটি উপস্থিত সবার জন্য হয়ে ওঠে স্মরণীয়।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফেরার পথে শিশুদের সাথে কথা বলেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow