তারেক রহমানকে যে কথা বলতে চান ‘পাগল মন’ গানের দিলরুবা খান

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুলেছেন ‘পাগল মন’ গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজের অবস্থান, অনুভূতি ও দলের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন তিনি। স্ট্যাটাসে তিনি জানান, গত ১১ এপ্রিল তিনি দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। তবে গভীরভাবে চিন্তা করে শেষ পর্যন্ত মনোনয়ন জমা দেননি। তার মতে, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন, ত্যাগ স্বীকার করেছেন তারাই এ সম্মানের প্রকৃত দাবিদার। দিলরুবা খান লেখেন, ‘আমার এই সিদ্ধান্ত দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই নেওয়া। আমি একজন সাধারণ কণ্ঠশিল্পী। হয়তো রাজপথে মিছিল করিনি, কারাবাসও করিনি; কিন্তু আমার কণ্ঠ আর গানই ছিল দলের জন্য আমার সামর্থ্য অনুযায়ী অবদান।’ তিনি আরও উল্লেখ করেন, ২০০১ সালের নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। সে সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া নিজে তার সাক্ষাৎকার নিয়েছিলেন বলে জানান তিনি। সেই সাক্ষাৎকারে পাওয়া কিছু মূল্যবান কথা আজও মনে গেঁথে আছে বলেও উল্লেখ করেন। তিনি লেখেন, ‘সেসময় আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজে আম

তারেক রহমানকে যে কথা বলতে চান ‘পাগল মন’ গানের দিলরুবা খান

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুলেছেন ‘পাগল মন’ গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজের অবস্থান, অনুভূতি ও দলের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন তিনি।

স্ট্যাটাসে তিনি জানান, গত ১১ এপ্রিল তিনি দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। তবে গভীরভাবে চিন্তা করে শেষ পর্যন্ত মনোনয়ন জমা দেননি।

তার মতে, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন, ত্যাগ স্বীকার করেছেন তারাই এ সম্মানের প্রকৃত দাবিদার।

দিলরুবা খান লেখেন, ‘আমার এই সিদ্ধান্ত দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই নেওয়া। আমি একজন সাধারণ কণ্ঠশিল্পী। হয়তো রাজপথে মিছিল করিনি, কারাবাসও করিনি; কিন্তু আমার কণ্ঠ আর গানই ছিল দলের জন্য আমার সামর্থ্য অনুযায়ী অবদান।’

তিনি আরও উল্লেখ করেন, ২০০১ সালের নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। সে সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া নিজে তার সাক্ষাৎকার নিয়েছিলেন বলে জানান তিনি। সেই সাক্ষাৎকারে পাওয়া কিছু মূল্যবান কথা আজও মনে গেঁথে আছে বলেও উল্লেখ করেন।

তিনি লেখেন, ‘সেসময় আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন। সঙ্গে ছিলেন তৎকালীন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা। দেশনেত্রী সেদিন আমাকে যে কথাগুলো বলেছিলেন তা আজও আমার মনের মধ্যে আছে। সেই কথাগুলো আমি সযত্নে ধারণ করে রেখেছি। কোনো একদিন যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তখনই কেবল সেই কথাগুলো তার কাছেই ব্যক্ত করতে চাই।’

দলীয় আদর্শের প্রতি নিজের অটুট অবস্থান জানিয়ে এই শিল্পী বলেন, ‘দলকে ভালোবাসি, এ ভালোবাসা কোনো পদ-পদবীর ওপর নির্ভরশীল নয়। সারাজীবন আদর্শের পাশে ছিলাম, থাকব ইনশাআল্লাহ।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি দল ও দেশের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, ‘বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।’

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow