তারেক রহমানের নির্বাচনী ব্যয় কত, জানাল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা। সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। ইসির দেওয়া ব্যয় বিবরণীতে বলা হয়, প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা, পরিবহন খাতে এক লাখ ১০ হাজার টাকা, জনসভা আয়োজনের জন্য এক লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। আর নির্বাচনী ক্যাম্প পরিচালনায় তিনি ব্যয় করেছেন তিন লাখ ৬০ হাজার টাকা। এদিকে, নির্বাচনী এজেন্ট ও অন্যান্য স্টাফদের পেছনে ৯ লাখ ৮৪ হাজার টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা। ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটার প্রতি ১০ টাকা হারে যেটি বেশি হবে, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন। সেই হিসাবে তারেক রহমানের ব্যয়সীমা ছিল ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা।
সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
ইসির দেওয়া ব্যয় বিবরণীতে বলা হয়, প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা, পরিবহন খাতে এক লাখ ১০ হাজার টাকা, জনসভা আয়োজনের জন্য এক লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। আর নির্বাচনী ক্যাম্প পরিচালনায় তিনি ব্যয় করেছেন তিন লাখ ৬০ হাজার টাকা।
এদিকে, নির্বাচনী এজেন্ট ও অন্যান্য স্টাফদের পেছনে ৯ লাখ ৮৪ হাজার টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটার প্রতি ১০ টাকা হারে যেটি বেশি হবে, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন। সেই হিসাবে তারেক রহমানের ব্যয়সীমা ছিল ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা।
What's Your Reaction?