তারেক রহমানের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্থানীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রধান নির্বাচনী সমন্বয়ক আব্দুস সালামের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেওয়া হয়। ধানের শীষের পক্ষে প্রচারণার অংশ হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচনে তারেক রহমানের পক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে সহযোগিতা চান আবদুস সালাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে। বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের স্বাধীনতায় বিশ্বাস করে।
আব্দুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন কখনো কোনো ধর্মীয় বা সম্প্রদায়কে ক্ষতি করেনি। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অতীতের নানা দুর্যোগের সময় অন্য ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা তাদের কল্যাণেও প্রভাব ফেলবে। আর দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে নির্বাচনে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্থানীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রধান নির্বাচনী সমন্বয়ক আব্দুস সালামের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেওয়া হয়। ধানের শীষের পক্ষে প্রচারণার অংশ হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচনে তারেক রহমানের পক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে সহযোগিতা চান আবদুস সালাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে। বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের স্বাধীনতায় বিশ্বাস করে।
আব্দুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন কখনো কোনো ধর্মীয় বা সম্প্রদায়কে ক্ষতি করেনি। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অতীতের নানা দুর্যোগের সময় অন্য ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা তাদের কল্যাণেও প্রভাব ফেলবে। আর দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তখন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধানের শীষে ভোট দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে ধানের শীষে ভোট চান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বিজন কান্তি সরকার। এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।