তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার সংসদ সদস্য আবু হুসেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য সৈয়দ আবু হুসেন বিন হাফিজ সৈয়দ আব্দুল ফজল। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে সৈয়দ আবু হুসেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি. শিবকুমারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সেরি পেরদানায় আয়োজিত এক মধ্যাহ্নভোজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। সেখানে দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবসম্পদভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্প, জ্বালানি, কৃষি এবং শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা হলে উভয়

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার সংসদ সদস্য আবু হুসেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য সৈয়দ আবু হুসেন বিন হাফিজ সৈয়দ আব্দুল ফজল।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে সৈয়দ আবু হুসেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি. শিবকুমারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

এর আগে সেরি পেরদানায় আয়োজিত এক মধ্যাহ্নভোজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। সেখানে দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবসম্পদভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্প, জ্বালানি, কৃষি এবং শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এসব খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা হলে উভয় দেশের জন্য নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

আলোচনায় জনগণকেন্দ্রিক উন্নয়ন ও কার্যকর অংশীদারত্বের বিষয়টিও গুরুত্ব পায়। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক সহযোগিতা গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দুই দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা পারস্পরিক সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

jagonews24

সৈয়দ আবু হুসেন মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের বুকিত গানতাং আসনের সংসদ সদস্য। তিনি দেশটির জাতীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ এবং পার্লামেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোনা গ্রামে।

তার বাবা সৈয়দ আব্দুল ফজল ১৯৫৫ সালে বৃহত্তর সিলেট অঞ্চল থেকে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং পরবর্তীতে দেশটির নাগরিকত্ব লাভ করেন। ১৯৬০ সালের ২৯ জুলাই পেরাকের তাইপিংয়ে জন্মগ্রহণকারী সৈয়দ আবু হুসেন মালয়েশিয়ার ১৪তম জাতীয় নির্বাচনে বুকিত গানতাং আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশি শিকড়ের এই রাজনীতিককে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে বিবেচনা করা হয়।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow