তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট : ছাত্রদল নেতা বহিষ্কার
কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট বসানোর অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্র ঘোষিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলে সদ্য সাবেক কমিটির সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমককে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।’
বহিষ্কারাদেশে আরও উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ (সোমবার) এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার (বহিষ্কৃত জিহাদ ফেরদৌস চমক) সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্প

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে জিহাদ ফেরদৌস চমককে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারাদেশের পত্র আমরা পেয়েছি। কলেজ মাঠে হাটের অনুমোদন না মিললেও সেখানে হাট বসানোর অভিযোগ আমলে নিয়ে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা দাবি করে সোমবার দুপুরে চিলমারীতে সংবাদ সম্মেলন করেছেন বহিষ্কৃত ছাত্রদল নেতা জিহাদ ফেরদৌস চমক। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কলেজ মাঠে হাট বসানোর জন্য তিনি কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েছেন। তবে টাকা জমা দেওয়ার রশিদ এবং নিজের করা আবেদনপত্রের কপি ছাড়া তিনি কর্তৃপক্ষের লিখিত কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মজিবল হায়দার চৌধুরী ছাত্রদল নেতার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আমরা কাউকে হাট বসানোর অনুমতি দেইনি। সরকারি নির্দেশনা মোতাবেক কলেজ মাঠে হাট বসানোর নিয়ম নেই। কলেজের স্টাফ কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজ মাঠে পশুর হাট বসানোর অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়। গত বুধবার রেজুলেশনসহ লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়।’
ছাত্রদল নেতার দাবির প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা কাউকে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর অনুমতি দেইনি। অধ্যক্ষ গেইট তালা দিয়ে রাখছে। সেই তালা ভেঙে হাট বসানো হয়েছে।’