তাসকিন ঝড়ের পর মিরপুরে বৃষ্টিতে খেলা বন্ধ
এক ওভার আগেই অস্ট্রেলিয়ার উপর জোড়া ঝড় বইয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। শতরানের জুটি ভাঙার পথে টানা দুই বলে নিয়েছেন দুই উইকেট। এর ঠিক এক ওভার পর মিরপুরের আকাশ ভেঙে নেমেছে ঝুম বৃষ্টি। উইকেট তো বটেই মাঠের বেশিরভাগ অংশ কাভার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ফলে খেলা আপাতত বন্ধ। বৃষ্টি নামার আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান। অজিদের শেষ ভরসা মার্নাস লাবুশানে ব্যাটিং করছেন ৫৫ রানে। এর আগে এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে। ২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চল
এক ওভার আগেই অস্ট্রেলিয়ার উপর জোড়া ঝড় বইয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। শতরানের জুটি ভাঙার পথে টানা দুই বলে নিয়েছেন দুই উইকেট। এর ঠিক এক ওভার পর মিরপুরের আকাশ ভেঙে নেমেছে ঝুম বৃষ্টি। উইকেট তো বটেই মাঠের বেশিরভাগ অংশ কাভার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ফলে খেলা আপাতত বন্ধ।
বৃষ্টি নামার আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান। অজিদের শেষ ভরসা মার্নাস লাবুশানে ব্যাটিং করছেন ৫৫ রানে।
এর আগে এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে।
২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি। এরপর ৭৫ থেকে ৮১, ৬ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নেন তানভীর ইসলাম।
এসকেডি/জেআইএম
What's Your Reaction?