তাহিরপুরে যুব সংঘের সদস্যদের হাতে গাজাসহ ১ জন আটক

তাহিরপুরে আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্যদের হাতে গাজাসহ আটক ১ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে তাহিরপুরে মাদক বিরোধী অভিযানে বীরনগর আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্যদের হাতে গাঁজা সহ ১ জনকে আটক করে করা হয়। পরে তাহিরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়। শুক্রবার(১৯ জুন) বিকেল ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়ন বীরনগর গ্রামের একটি দোকান থেকে আটক করে। খোঁজ নিয়ে জানা গেছে,বীরনগর আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্যবৃন্দ,গ্রামের যুবক ও মুরুব্বিগন ঐক্যবদ্ধ ভাবে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের মছরব আলীর পুত্র জিল্লুর রহমানের বাড়ী থেকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের তাহির আলীর পুত্র শাহজাহান আলী (৪৫)কে আটক করে আল ফালাহ যুব সংঘের সদস্যবৃন্দ,বীর নগর গ্রামের যুবক, মুরুব্বি সহ। ঐ আটককৃত ব্যক্তির কাছ থেকে ৫০ গ্রাম গাজাসহ উদ্ধার করে তাহিরপুর থানা এসআই পংকজের কাছে হস্তান্তর করা হয়। আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্যসহ এলাকাবাসী জানান,এলাকায় উঠতি বয়সী যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। যুব সমাজকে মাদক দ্রব্যের হাত থেকে রক্ষা করতে ও ভাল পথে নিয়ে বাঁচানো

তাহিরপুরে যুব সংঘের সদস্যদের হাতে গাজাসহ ১ জন আটক

তাহিরপুরে আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্যদের হাতে গাজাসহ আটক ১ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে তাহিরপুরে মাদক বিরোধী অভিযানে বীরনগর আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্যদের হাতে গাঁজা সহ ১ জনকে আটক করে করা হয়। পরে তাহিরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।

শুক্রবার(১৯ জুন) বিকেল ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়ন বীরনগর গ্রামের একটি দোকান থেকে আটক করে।

খোঁজ নিয়ে জানা গেছে,বীরনগর আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্যবৃন্দ,গ্রামের যুবক ও মুরুব্বিগন ঐক্যবদ্ধ ভাবে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের মছরব আলীর পুত্র জিল্লুর রহমানের বাড়ী থেকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের তাহির আলীর পুত্র শাহজাহান আলী (৪৫)কে আটক করে আল ফালাহ যুব সংঘের সদস্যবৃন্দ,বীর নগর গ্রামের যুবক, মুরুব্বি সহ। ঐ আটককৃত ব্যক্তির কাছ থেকে ৫০ গ্রাম গাজাসহ উদ্ধার করে তাহিরপুর থানা এসআই পংকজের কাছে হস্তান্তর করা হয়।

আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্যসহ এলাকাবাসী জানান,এলাকায় উঠতি বয়সী যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। যুব সমাজকে মাদক দ্রব্যের হাত থেকে রক্ষা করতে ও ভাল পথে নিয়ে বাঁচানোর জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা জানান,মাদক দেশ থেকে দূর করতে না পারলে আমাদের আগামী দিনের সন্তান ও ভবিষ্যৎ রা ধংশ হয়ে যাচ্ছে। যারা এই মরণ ঘাতক ব্যবসার সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিতে প্রশাসনের কাছে দাবী জানাই। আর আমাদের গ্রামে কোনো মাদক কারবারি ও সেবককারীকে ছাড় দেয়া হবে না।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow