তিন এমপিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক তিন শিক্ষার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতি। সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নবনির্বাচিত তিনজন এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।  নির্বাচিত ওই তিন সংসদ সদস্য হলেন-ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত এমপি সাইফুল আলম, সিলেট-২ আসন থেকে তাহসিনা রুশদীর এবং পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেন। অভিনন্দন বার্তায় সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী নুরে আলম সিদ্দিকী বলেন, ‘অত্যন্ত আনন্দিত যে, জনসেবার এই মহান দায়িত্বে সংসদীয় এলাকা যথাক্রমে ঢাকা-১২ মো. সাইফুল আলম, সিলেট-২ মোছা তাহসিনা রুশদীর এবং পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেনের মতো যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, তাদের এই বিজয় দেশ ও জাতির উন্নয়নে এবং সমাজকর্মীদের পেশাগত মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।’ বিবৃতিতে আরও

তিন এমপিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক তিন শিক্ষার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতি। সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নবনির্বাচিত তিনজন এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

নির্বাচিত ওই তিন সংসদ সদস্য হলেন-ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত এমপি সাইফুল আলম, সিলেট-২ আসন থেকে তাহসিনা রুশদীর এবং পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেন।

অভিনন্দন বার্তায় সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী নুরে আলম সিদ্দিকী বলেন, ‘অত্যন্ত আনন্দিত যে, জনসেবার এই মহান দায়িত্বে সংসদীয় এলাকা যথাক্রমে ঢাকা-১২ মো. সাইফুল আলম, সিলেট-২ মোছা তাহসিনা রুশদীর এবং পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেনের মতো যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, তাদের এই বিজয় দেশ ও জাতির উন্নয়নে এবং সমাজকর্মীদের পেশাগত মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, নবনির্বাচিত সংসদ সদস্যরা তাদের মেধা ও নিষ্ঠার মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতি আশা প্রকাশ করে যে, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে তারা পেশাদার সমাজকর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে আরও সচেষ্ট হবেন। সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাদের উত্তরোত্তর রাজনৈতিক সাফল কামনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow