তিন বছর পর ৮ আগস্ট বসছে চবি সিনেট সভা
দীর্ঘ তিন বছর পর আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন। অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিত রাজস্ব বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট উপস্থাপন করা হবে। রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৮ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে ২০২৬-২৭ অর্থবছরের ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেট উপস্থাপন করা হবে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ৩০ জুলাই। এরপর টানা তিন বছর কোনো সিনেট সভা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাগুলোর একটি সিনেট। সিনেটে বার্ষিক প্রতিবেদন, হিসাব-নিকাশ ও বাজেট অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এমএমআরআর/কেএইচকে
দীর্ঘ তিন বছর পর আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন। অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিত রাজস্ব বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট উপস্থাপন করা হবে।
রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৮ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে ২০২৬-২৭ অর্থবছরের ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেট উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ৩০ জুলাই। এরপর টানা তিন বছর কোনো সিনেট সভা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাগুলোর একটি সিনেট। সিনেটে বার্ষিক প্রতিবেদন, হিসাব-নিকাশ ও বাজেট অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
এমএমআরআর/কেএইচকে
What's Your Reaction?