তিন ব্যাংকের মুনাফায় উন্নতি, অবনতি ৩টির
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে পূবালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। অন্যদিকে এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ইপিএস কমেছে। কোম্পানিগুলোর কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এবি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে হয়েছে ১২ টাকা ৪১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭৮ পয়সা লোকসান। তবে জানুয়ারি-জুন ২০২৬ সময়ে সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৬৩ পয়সা লোকসান। সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩ টাকা ৮৪ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ৫৭ টাক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে পূবালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। অন্যদিকে এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ইপিএস কমেছে।
কোম্পানিগুলোর কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এবি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে হয়েছে ১২ টাকা ৪১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭৮ পয়সা লোকসান। তবে জানুয়ারি-জুন ২০২৬ সময়ে সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৬৩ পয়সা লোকসান।
সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩ টাকা ৮৪ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ৫৭ টাকা ৮৫ পয়সা, যা এক বছর আগে ছিল ঋণাত্মক ১২ টাকা ৩৩ পয়সা।
ব্যাংকটির ভাষ্য, গ্রাহক ও আন্তঃব্যাংক আমানত কমে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে। পাশাপাশি নিট সুদ আয় হ্রাস এবং নিট লোকসানের কারণে এনএভিও কমেছে।
এসবিএসি ব্যাংক
এসবিএসি ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ পয়সা। জানুয়ারি-জুন সময়ে ইপিএস বেড়ে হয়েছে ১৭ পয়সা, যা আগের বছর ছিল ১৪ পয়সা।
সমন্বিত এনওসিএফপিএস হয়েছে ২ টাকা ৯৪ পয়সা, যেখানে আগের বছর ছিল ঋণাত্মক ৮ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি হয়েছে ১৩ টাকা ৭১ পয়সা, যা আগের বছর ছিল ১৩ টাকা ৭২ পয়সা।
ব্যাংকটি জানিয়েছে, নিট সুদ আয় বাড়ায় ইপিএস ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ঋণ গ্রহণ কমা এবং আমানত বৃদ্ধি পাওয়ায় পরিচালন নগদ প্রবাহের উন্নতি হয়েছে।
পূবালী ব্যাংক
পূবালী ব্যাংকের সমন্বিত ইপিএস এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে হয়েছে ২ টাকা ৯৫ পয়সা, যা আগের বছরের পুনর্নির্ধারিত ২ টাকা ৫১ পয়সা ছিল। জানুয়ারি-জুন সময়ে ইপিএস বেড়ে হয়েছে ৪ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের পুনর্নির্ধারিত ৩ টাকা ৭০ পয়সা ছিল।
সমন্বিত এনওসিএফপিএস বেড়ে হয়েছে ৪৮ টাকা ৭৮ পয়সা, যা আগের বছরের পুনর্নির্ধারিত ৩২ টাকা ২৮ পয়সা ছিল। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯০ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের পুনর্নির্ধারিত ৪৫ টাকা ২৭ পয়সা ছিল।

ফের পতনে শেয়ারবাজার
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, বিনিয়োগ আয়, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ আয় এবং অন্যান্য আয় বৃদ্ধির ফলে ইপিএস উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উচ্চ ফলনশীল ঋণ বিতরণ, ফি, কমিশন ও বিনিয়োগ আয়ের বহুমুখীকরণ, ব্যয় নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রূপান্তরের ফলে পরিচালন নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। একই সঙ্গে গ্রাহক আমানত ও অন্যান্য দায় বৃদ্ধি পাওয়ায় অবাধ নগদ প্রবাহ বেড়েছে। সংরক্ষিত আয় এবং স্টক লভ্যাংশের মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধির কারণে এনএভিও বেড়েছে।
আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংকের সমন্বিত ইপিএস এপ্রিল-জুন প্রান্তিকে হয়েছে ৪ টাকা ২০ পয়সা লোকসান, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ২৭ পয়সা লোকসান। জানুয়ারি-জুন সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ৮ টাকা ৬৮ পয়সা লোকসান, যা আগের বছর ছিল ৫ টাকা ৮৭ পয়সা লোকসান।
সমন্বিত এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ৪ টাকা ২৯ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ২ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ টাকা ৬৯ পয়সা, যা এক বছর আগে ছিল ১২ টাকা ৩৪ পয়সা।
ব্যাংকটি জানিয়েছে, সম্পদের গুণগত মানের অবনতির কারণে নিট লোকসান হয়েছে। পরিচালন লোকসানের কারণে নগদ প্রবাহ কমেছে এবং নিট লোকসানের প্রভাবে এনএভিও কমেছে।
এমটিবি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের পুনর্নির্ধারিত ২৯ পয়সা ছিল। জানুয়ারি-জুন সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ৯৯ পয়সা, যা আগের বছরের পুনর্নির্ধারিত ১ টাকা ৭ পয়সা ছিল।
সমন্বিত এনওসিএফপিএস বেড়ে হয়েছে ৫৪ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের পুনর্নির্ধারিত ৪ টাকা ৭২ পয়সা ছিল। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের পুনর্নির্ধারিত ২৮ টাকা ১১ পয়সা ছিল।
এনআরবিসি ব্যাংক
এনআরবিসি ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ৪৭ দশমিক ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল শূন্য দশমিক ৩ পয়সা। জানুয়ারি-জুন সময়ে সমন্বিত ইপিএস বেড়ে হয়েছে ৬০ দশমিক ৯ পয়সা, যা আগের বছর ছিল ৮ দশমিক ৩ পয়সা।
সমন্বিত এনওসিএফপিএস হয়েছে ১৮ টাকা ৬৮ পয়সা, যা আগের বছরের ১৮ টাকা ৩৮ পয়সা থেকে সামান্য কম। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৬ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের ১৬ টাকা ৭৪ পয়সা ছিল।
ব্যাংকটি জানিয়েছে, সংরক্ষিত আয় ও সংবিধিবদ্ধ সঞ্চিতি বৃদ্ধির ফলে এনএভি বেড়েছে। পরিচালন আয় বৃদ্ধি এবং কর বাবদ সংস্থান কমে যাওয়ায় ইপিএস বেড়েছে। তবে সুদ পরিশোধ ও আয়কর পরিশোধ বেড়ে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ সামান্য কমেছে।
এমএএস/এমআইএইচএস
What's Your Reaction?