তিন মাসের শিশুর নিরাপত্তায় পরীমণির লড়াই

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণি। গ্ল্যামার আর অভিনয়ের বাইরেও তার এক বিশাল সত্তাজুড়ে রয়েছে মাতৃত্ব। নিজের সন্তানের প্রতি তার অগাধ ভালোবাসার গল্প সবার জানা, তবে এবার এক অসহায় শিশুর জীবন বাঁচাতে পর্দার এই ‘মমতাময়ী মা’ আবির্ভূত হলেন এক ভিন্নরূপে। এক মাদকাসক্ত মায়ের কোলের তিন মাস বয়সী এক শিশুকে রক্ষায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাহাকার ঝরে পড়ল এই নায়িকার কণ্ঠে। মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি কেবল উদ্বেগই প্রকাশ করেননি, বরং শিশুটির নিরাপত্তা নিশ্চিতে এবং ওই মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত রিহ্যাবে পাঠানোর আকুতি জানিয়েছেন।  পরীমণি তার প্রকাশিত পোস্টে জানান, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে তিন মাসের শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয় বলে দাবি করেছেন এই চিত্রনায়িকা। তিনি শিশুটির মাকে উদ্দেশ্য করে লেখেন, তাকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্যই এই স্ট্যাটাসটি দিচ্ছেন। পরিস্থিতি না বদলালে তিনি পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দেন। শিশুটি

তিন মাসের শিশুর নিরাপত্তায় পরীমণির লড়াই

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণি। গ্ল্যামার আর অভিনয়ের বাইরেও তার এক বিশাল সত্তাজুড়ে রয়েছে মাতৃত্ব। নিজের সন্তানের প্রতি তার অগাধ ভালোবাসার গল্প সবার জানা, তবে এবার এক অসহায় শিশুর জীবন বাঁচাতে পর্দার এই ‘মমতাময়ী মা’ আবির্ভূত হলেন এক ভিন্নরূপে।

এক মাদকাসক্ত মায়ের কোলের তিন মাস বয়সী এক শিশুকে রক্ষায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাহাকার ঝরে পড়ল এই নায়িকার কণ্ঠে। মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি কেবল উদ্বেগই প্রকাশ করেননি, বরং শিশুটির নিরাপত্তা নিশ্চিতে এবং ওই মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত রিহ্যাবে পাঠানোর আকুতি জানিয়েছেন। 

পরীমণি তার প্রকাশিত পোস্টে জানান, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে তিন মাসের শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয় বলে দাবি করেছেন এই চিত্রনায়িকা।

তিনি শিশুটির মাকে উদ্দেশ্য করে লেখেন, তাকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্যই এই স্ট্যাটাসটি দিচ্ছেন। পরিস্থিতি না বদলালে তিনি পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

শিশুটির মা পরীমণিকে সব যোগাযোগ মাধ্যমে ব্লক করে রাখলেও নায়িকা আশা করছেন এই বার্তাটি তার নজরে আসবে।

পরীমণি উল্লেখ করেন, আমি আশা করছি তুমি আমাকে সব কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তোমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতটা নির্বোধ নও।

এদিকে পরীমণির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। এক ভক্ত শিশুটিকে দ্রুত নিরাপদ করার অনুরোধ জানালে উত্তরে পরীমণি জানান, তিনি নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। মন্তব্যকারীদের অনেকেই মা হিসেবে পরীমণির মমত্ববোধের প্রশংসা করেছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow