তিস্তা ব্যারেজও করা হবে: প্রধানমন্ত্রী

পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বর্তমান সরকার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরে দেশের প্রথম, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বড় বড় কথা বললেও তিস্তার পানির নায্য হিস্যায় একমাত্র বিএনপি আন্দোলন করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমানোর পাশাপাশি দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। জনগণকে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি ক্রমান্বয়ে বাস্তবায়ন করছে বর্তমান সরকার। উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নতুন পদ্মা ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। মেগা এই প্রকল্পটি আগামী সাত বছরে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীগুলোর আশপাশের ২৪টি জেলার পানিসংকট নিরসন হবে, যার ফলে প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে।

তিস্তা ব্যারেজও করা হবে: প্রধানমন্ত্রী

পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বর্তমান সরকার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরে দেশের প্রথম, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বড় বড় কথা বললেও তিস্তার পানির নায্য হিস্যায় একমাত্র বিএনপি আন্দোলন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমানোর পাশাপাশি দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। জনগণকে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি ক্রমান্বয়ে বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নতুন পদ্মা ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। মেগা এই প্রকল্পটি আগামী সাত বছরে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীগুলোর আশপাশের ২৪টি জেলার পানিসংকট নিরসন হবে, যার ফলে প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow