তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
রংপুরের তারাগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে একটি মাথার খুলি ও পচে যাওয়া মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত (ক্রাইম সিন) ইউনিট কাজ শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ক্যানেলের পাশের জমিতে কৃষিকাজ করতে যান কয়েকজন কৃষক। একপর্যায়ে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করেন। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ক্যানেলের ধারের ঝোপঝাড়ে প্রথমে একটি মাথার খুলি দেখতে পান। পরে আশপাশে খোঁজ নিয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের কঙ্কাল দেখতে পান। এরপর তারা বিষয়টি স্থানীয়দের জানান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয় এবং আলামত সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়। কঙ্কালটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে
রংপুরের তারাগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে একটি মাথার খুলি ও পচে যাওয়া মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত (ক্রাইম সিন) ইউনিট কাজ শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ক্যানেলের পাশের জমিতে কৃষিকাজ করতে যান কয়েকজন কৃষক। একপর্যায়ে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করেন। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ক্যানেলের ধারের ঝোপঝাড়ে প্রথমে একটি মাথার খুলি দেখতে পান। পরে আশপাশে খোঁজ নিয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের কঙ্কাল দেখতে পান। এরপর তারা বিষয়টি স্থানীয়দের জানান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয় এবং আলামত সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়। কঙ্কালটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ কঙ্কালটির পরিচয় নিশ্চিত করতে পারেননি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মাথার খুলির আশপাশের ঘাস লালচে রঙের হয়ে আছে। তাদের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি ক্যানেলের ধারে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মাথার খুলি এবং শরীরের কয়েকটি অংশে বিভক্ত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার পর মৃত্যুর কারণ এবং ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।