তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ফয়সাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে (৪০) আটক করেছে পুলিশ। নিহত ফয়সাল ও অভিযুক্ত মোর্শেদ ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোর্শেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার রাতের শিফট শেষ করে বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বাড়ির পাশে শিশুদের হইচই দেখে মোর্শেদ তাদের বকাঝকা করেন। এ নিয়ে ছোট ভাই ফয়সালের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। সকালের সেই রেশ ধরে দুপুরে দুই ভাই আবারও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোর্শেদ ঘর থেকে দা এনে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর মোর্শেদ পালিয়ে গেলেও বিকেলের দিকে সুয়াগাজী বাজার এলা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ফয়সাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে (৪০) আটক করেছে পুলিশ।
নিহত ফয়সাল ও অভিযুক্ত মোর্শেদ ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোর্শেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার রাতের শিফট শেষ করে বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বাড়ির পাশে শিশুদের হইচই দেখে মোর্শেদ তাদের বকাঝকা করেন। এ নিয়ে ছোট ভাই ফয়সালের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। সকালের সেই রেশ ধরে দুপুরে দুই ভাই আবারও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোর্শেদ ঘর থেকে দা এনে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর মোর্শেদ পালিয়ে গেলেও বিকেলের দিকে সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?