তুরস্ক-পাকিস্তানকে সতর্ক করল ইরান

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তুরস্ক ও পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। রোববার (২ আগস্ট) পৃথক দুটি ফোনালাপে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই নেতার সঙ্গে আলাপে মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন আব্বাস আরাগচি। আরও পড়ুন ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি আরব? সামরিক শক্তিতে কে এগিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের কারণে অঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তা–সংকট আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। আলাপের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের ‘দুঃসাহসিক পদক্ষেপ’ না নেওয়ার আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আরও পড়ুন তেহরানের দাবি / জর্ডানে ইরানের হামলায় ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, কয়েকজন নিহত তিনি বলেন

তুরস্ক-পাকিস্তানকে সতর্ক করল ইরান

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তুরস্ক ও পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

রোববার (২ আগস্ট) পৃথক দুটি ফোনালাপে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই নেতার সঙ্গে আলাপে মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন আব্বাস আরাগচি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের কারণে অঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তা–সংকট আরও বাড়তে পারে।

এ পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আলাপের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের ‘দুঃসাহসিক পদক্ষেপ’ না নেওয়ার আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে ‘কঠোর ও সিদ্ধান্তমূলক’ প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেন তিনি।

ইরানের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে তার প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের ওপর পড়তে পারে।

সূত্র: মেহর নিউজ
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow