তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৫ জুলাই) তার দেশে ফেরার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক সফরের শুরুতে দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনচ ইয়েতকিনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএসবি) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন সেনাপ্রধান। সফরের অংশ হিসেবে তিনি তুর্কি স্থল বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। আইএসপিআর জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 
পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৫ জুলাই) তার দেশে ফেরার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক সফরের শুরুতে দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনচ ইয়েতকিনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএসবি) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন সেনাপ্রধান। সফরের অংশ হিসেবে তিনি তুর্কি স্থল বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। আইএসপিআর জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow