তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত ২

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেট ভবনের বাইরে পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রয়টার্স ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘক্ষণ চলা এই বন্দুকযুদ্ধে অন্তত দুইজন হামলাকারী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, গোলাগুলি শুরু হওয়ার পর পুলিশ কর্মকর্তারা অস্ত্র হাতে নিরাপদ অবস্থান গ্রহণ করছেন। প্রায় ১০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটেজে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, একজন হামলাকারী পুলিশের পার্ক করে রাখা বাসের আড়ালে থেকে স্বয়ংক্রিয় রাইফেল ও হ্যান্ডগান দিয়ে টানা কয়েক মিনিট গুলি ছুড়ছে। সংঘর্ষ শেষে পার্শ্ববর্তী রাস্তা ও ঘাসের ওপর দুটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ইস্তাম্বুলের বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই টাওয়ারটি, যেখানে ইসরায়েলি কনসুলেট অবস্থিত, তার বাইরেই এই ঘটনা ঘটে। গণমাধ্যমের দাবি অনুযায়ী, এই অভিযানে দুইজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, বর্তমানে তুরস্কে ইসরায়েলের কোনো কূটনীতিক অবস্থান করছেন না। ত

তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত ২

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেট ভবনের বাইরে পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রয়টার্স ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘক্ষণ চলা এই বন্দুকযুদ্ধে অন্তত দুইজন হামলাকারী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, গোলাগুলি শুরু হওয়ার পর পুলিশ কর্মকর্তারা অস্ত্র হাতে নিরাপদ অবস্থান গ্রহণ করছেন। প্রায় ১০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটেজে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, একজন হামলাকারী পুলিশের পার্ক করে রাখা বাসের আড়ালে থেকে স্বয়ংক্রিয় রাইফেল ও হ্যান্ডগান দিয়ে টানা কয়েক মিনিট গুলি ছুড়ছে। সংঘর্ষ শেষে পার্শ্ববর্তী রাস্তা ও ঘাসের ওপর দুটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ইস্তাম্বুলের বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই টাওয়ারটি, যেখানে ইসরায়েলি কনসুলেট অবস্থিত, তার বাইরেই এই ঘটনা ঘটে। গণমাধ্যমের দাবি অনুযায়ী, এই অভিযানে দুইজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, বর্তমানে তুরস্কে ইসরায়েলের কোনো কূটনীতিক অবস্থান করছেন না। তবে এই হামলার পেছনে কারা জড়িত বা হামলাকারীদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow