তুরস্কের জাহাজে রুশ হামলায় ৫ নাবিক নিহত

ইউক্রেনের নৌবাহিনী দাবি করেছে, শস্যবোঝাই একটি তুরস্কের মালিকানাধীন জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ নাবিক নিহত হয়েছেন এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। এক বিবৃতিতে ইউক্রেনের নৌবাহিনী জানায়, লিও নামের জাহাজটি যুদ্ধাঞ্চল থেকে শস্য নিয়ে বের হওয়ার সময় রাশিয়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার ফলে জাহাজটির বেশ কয়েকজন নাবিক হতাহত হন। এদিকে একই রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় বিভিন্ন ধরনের মোট ৪১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। একের পর এক বিস্ফোরণে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, আবাসিক ভবন, গুদামঘর, একটি সুপারমার্কেট এবং একটি ছাত্রাবাসসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অন্যদিকে, রোববার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছে একটি ডাক বিভাগের গুদামেও রুশ হামলার ঘটনা ঘটে। আঞ্চলিক গভর

তুরস্কের জাহাজে রুশ হামলায় ৫ নাবিক নিহত

ইউক্রেনের নৌবাহিনী দাবি করেছে, শস্যবোঝাই একটি তুরস্কের মালিকানাধীন জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ নাবিক নিহত হয়েছেন এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

এক বিবৃতিতে ইউক্রেনের নৌবাহিনী জানায়, লিও নামের জাহাজটি যুদ্ধাঞ্চল থেকে শস্য নিয়ে বের হওয়ার সময় রাশিয়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার ফলে জাহাজটির বেশ কয়েকজন নাবিক হতাহত হন।

এদিকে একই রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় বিভিন্ন ধরনের মোট ৪১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। একের পর এক বিস্ফোরণে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, আবাসিক ভবন, গুদামঘর, একটি সুপারমার্কেট এবং একটি ছাত্রাবাসসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

অন্যদিকে, রোববার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছে একটি ডাক বিভাগের গুদামেও রুশ হামলার ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী, ওই হামলায় চারজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

কিয়েভের একটি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ চালান। স্থানীয় বাসিন্দা ভ্লাদ রয়টার্সকে জানান, হামলার সময় তিনি নিজের অ্যাপার্টমেন্টে ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় তার বারান্দার দরজা ছিটকে এসে মাথায় আঘাত করে।

সূত্র: এএফপি, রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow