তুরাগে সাত মাসের শিশুকে আছড়ে মারলেন বাবা

রাজধানীর তুরাগে রাফা নামের সাত মাস বয়সী এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা আড়াইটার দিকে মারা যায় সে। এ ঘটনায় অভিযুক্ত বাবা কবিরকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় রিকশাচালক। আরও পড়ুন জামাইয়ের এক চড়ে প্রাণ গেল শ্বশুরের নিহত শিশুর মা লিমা আক্তার জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী কবিরের সঙ্গে তার ঝগড়া হয়। কথাকাটাকাটির একপর্যায়ে মেয়ে রাফার পা ধরে মাথার ওপরে তুলে আছাড় মারেন কবির। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে আনা হয় রাফাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মারা যায় সে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত বাবা কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। লিমা আক্তার আরও জানান, তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার বিষ্ণুপুর

তুরাগে সাত মাসের শিশুকে আছড়ে মারলেন বাবা

রাজধানীর তুরাগে রাফা নামের সাত মাস বয়সী এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা আড়াইটার দিকে মারা যায় সে। এ ঘটনায় অভিযুক্ত বাবা কবিরকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় রিকশাচালক।

নিহত শিশুর মা লিমা আক্তার জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী কবিরের সঙ্গে তার ঝগড়া হয়। কথাকাটাকাটির একপর্যায়ে মেয়ে রাফার পা ধরে মাথার ওপরে তুলে আছাড় মারেন কবির। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে আনা হয় রাফাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মারা যায় সে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত বাবা কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

লিমা আক্তার আরও জানান, তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার বিষ্ণুপুর গ্রামে। স্বামী কবিরের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। রাফা তাদের একমাত্র সন্তান ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।

কেএজেডআইএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow