তুসকা জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালি জলসীমা থেকে মার্কিন বাহিনীর জব্দ করা একটি ইরানি জাহাজের ২২ জন নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সমঝোতায় পৌছাঁতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বিশ্বাস অর্জন’ করতে মধ্যস্থতাকারী পাকিস্তানের নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার (৪ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডন।মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন বাহিনী ‘এম/ভি তুসকা’ ট্যাঙ্কারের ২২ জন নাবিককে প্রত্যাবাসনের জন্য পাকিস্তানে হস্তান্তর করা হয়েছে।’ তিনি আরও বলেন, আরও ছয়জনকে গত সপ্তাহে প্রত্যাবাসনের জন্য অঞ্চলটির আরেকটি দেশে পাঠানো হয়েছে।হকিন্স জানান, গত মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভঙ্গের চেষ্টা করার সময় জাহাজটি আটক ও জব্দ করা হয়েছিল। বর্তমানে ম/ভি তুসকা জাহাজের হেফাজত ধীরে ধীরে এর মূল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, যুক্তরাষ্ট্রের আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে জব্দ করা ইরানি কনটেইনার জাহাজ ‘এম/ভি তুস
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন বাহিনী ‘এম/ভি তুসকা’ ট্যাঙ্কারের ২২ জন নাবিককে প্রত্যাবাসনের জন্য পাকিস্তানে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, আরও ছয়জনকে গত সপ্তাহে প্রত্যাবাসনের জন্য অঞ্চলটির আরেকটি দেশে পাঠানো হয়েছে।
হকিন্স জানান, গত মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভঙ্গের চেষ্টা করার সময় জাহাজটি আটক ও জব্দ করা হয়েছিল। বর্তমানে ম/ভি তুসকা জাহাজের হেফাজত ধীরে ধীরে এর মূল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, যুক্তরাষ্ট্রের আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে জব্দ করা ইরানি কনটেইনার জাহাজ ‘এম/ভি তুসকা’র আটক ২২ জন নাবিককে পাকিস্তানে সরিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, গত রাতে বিমানযোগে পাকিস্তানে আনা এসব ব্যক্তিকে আজ ইরানেরর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ মাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, আন্দ্রাবি আরও জানান, প্রয়োজনীয় মেরামতের পর ইরানি জাহাজটিকেও পাকিস্তানের আঞ্চলিক জলসীমায় ফিরিয়ে আনা হবে এবং সেখান থেকে এটি এর মূল মালিকদের কাছে ফেরত দেওয়া হবে।
তিনি বলেন, এই প্রত্যাবর্তন প্রক্রিয়া উভয় পক্ষের সহায়তায় সমন্বিতভাবে সম্পন্ন করা হচ্ছে।
What's Your Reaction?