তৃণমূল কংগ্রেসের পরাজয়ে দায়ী মমতার ভাতিজা অভিষেক?
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে পরাজয়ের পর দলের ভেতরে তীব্র অসন্তোষ ও ভাঙন স্পষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের একাংশ তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের জন্য সরাসরি দায়ী করেছেন মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জীকে। এরই মধ্যে তৃণমূলের একের পর এক নেতার তোপের মুখে পড়েছেন অভিষেক ব্যানার্জি। কোচবিহারের সাবেক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে মালদহের সাবেক পর্যটন ও খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রীসহ বহু নেতার সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের নেতা-নেত্রীরা অভিষেকের করপোরেট স্টাইল ও আইপ্যাক নির্ভরতার সমালোচনা করে সরাসরি বিস্ফোরক মন্তব্যে করেছেন। সাবেক পর্যটন ও খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ অভিষেক এবং তার দলের অভ্যন্তরীণ করপোরেট সংস্কৃতিকে দায়ী করেছেন। তার দাবি, শুধু মালদহতেই নয়, গোটা পশ্চিমবঙ্গে দলের পরাজয়ের জন্য অভিষেক ব্যানার্জী একাই দায়ী। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কথায়, যদি বলা যায়
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে পরাজয়ের পর দলের ভেতরে তীব্র অসন্তোষ ও ভাঙন স্পষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের একাংশ তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের জন্য সরাসরি দায়ী করেছেন মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জীকে। এরই মধ্যে তৃণমূলের একের পর এক নেতার তোপের মুখে পড়েছেন অভিষেক ব্যানার্জি।
কোচবিহারের সাবেক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে মালদহের সাবেক পর্যটন ও খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রীসহ বহু নেতার সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের নেতা-নেত্রীরা অভিষেকের করপোরেট স্টাইল ও আইপ্যাক নির্ভরতার সমালোচনা করে সরাসরি বিস্ফোরক মন্তব্যে করেছেন।
সাবেক পর্যটন ও খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ অভিষেক এবং তার দলের অভ্যন্তরীণ করপোরেট সংস্কৃতিকে দায়ী করেছেন। তার দাবি, শুধু মালদহতেই নয়, গোটা পশ্চিমবঙ্গে দলের পরাজয়ের জন্য অভিষেক ব্যানার্জী একাই দায়ী।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কথায়, যদি বলা যায়, দলটাকে তিলে তিলে শেষ করেছে একজন, সেটা অভিষেক ব্যানার্জী। আমার খুব কষ্ট লাগছে, আমরা যখন সবাই টিভিতে দেখছিলাম, মমতা ব্যানার্জীকে লাঞ্ছিত করা হচ্ছে। তার জামাকাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আগে কখনো দেখিনি। আগেও যারা মুখ্যমন্ত্রী ছিলেন, পরাজয়ের পর প্রফুল্ল সেন, বিধান রায়, অজয় মুখার্জি, জ্যোতিবাবু-বুদ্ধবাবুর ক্ষেত্রে এমনটা আমরা দেখিনি।
এই তৃণমূলের এই করুণ পরিস্থিতির জন্য দায়ী কে? সাবেক পর্যটন ও খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন স্পষ্ট জবাব, এর জন্য দায়ী একজন- অভিষেক ব্যানার্জী। মমতা ব্যানার্জীর উপায় নেই, তিনি ‘ধৃতরাষ্ট্র’-এর মতো হয়ে গেছেন।
কোচবিহারের সাবেক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসে আমি নানাভাবে হেনস্তা, অপমানিত হয়েছি। টানা তিনবার আমার নাম কেটে দেওয়া হয়েছে। তার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। যাদের হাতে দল চলে গিয়েছিল, সেখান থেকে ফিরিয়ে আনার সম্ভাবনাও ছিল না। এই পরিস্থিতির জন্য একজনই দায়ী- তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ব্যক্তি (অভিষেক ব্যানার্জী)।
এবার তৃণমূল কংগ্রেসের পরাজয়ে সরাসরি তোপ দেগেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শনী হাকিম। মমতা ব্যানার্জীকে ‘ধৃতরাষ্ট্র’ আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে, অভিষেক ব্যানার্জীকে দুর্যোধন বলেও খোঁটা দেন প্রিয়দর্শনী।
তিনি বলেন, মমতা ব্যানার্জী ব্যক্তিগতভাবে অভিষেক ব্যানার্জীর প্রতি অতিরিক্ত দুর্বল। আর সে কারণেই আজ দলের এই বেহাল দশা। মমতা এখন অন্যের কথায় ওঠেন বসেন। দলের দীর্ঘদিনের সেনাপতিদের চেয়েও নবীন প্রজন্মের কথাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। অতীতেও পরিবর্তনের কারণে বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে। চোখে ঠুলি বেঁধে থেকো না। কান দিয়ে দেখো না।
তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর একের পর এক নেতার বিস্ফোরক মন্তব্যে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা দিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা হিসেবে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি শপথবাক্য পাঠ করাবেন শুভেন্দু অধিকারীকে।
শপথবাক্য পাঠ অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের হাজির হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানসহ বিজেপিশাসিত রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী।
ডিডি/কেএম/কেএএ/
What's Your Reaction?