তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠন শক্তিশালী করতে হবে : খোরশেদ আলম
সাভার পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে পৌর এলাকার উলাইলের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। সভাপতিত্ব করেন ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোখলেছুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। এসময় সাভার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মৎস্যজীবী দলের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বার
সাভার পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে পৌর এলাকার উলাইলের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। সভাপতিত্ব করেন ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোখলেছুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
এসময় সাভার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মৎস্যজীবী দলের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, বিএনপি সবসময় জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের রাজনীতি করে এসেছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নানা বৈষম্য ও অবহেলার শিকার। তাদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
খোরশেদ আলম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের জন্য কাজ করতে হবে। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আগামী দিনে বিএনপি আরও সুসংগঠিত হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোখলেছুর রহমান বলেন, মৎস্যজীবী দল শুধু একটি অঙ্গসংগঠন নয়, এটি তৃণমূল মানুষের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। দেশের সংকটময় সময়ে নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে জনগণের পাশে থাকতে হবে।
তিনি আরও বলেন, সাভার পৌর মৎস্যজীবী দলকে আরও সুসংগঠিত করতে আমরা ওয়ার্ডভিত্তিক কার্যক্রম জোরদার করছি। নতুন প্রজন্মকে রাজনীতির ইতিবাচক ধারায় সম্পৃক্ত করতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে ছাত্রদল নেতা তাজ খান নাঈম বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তরুণ নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
What's Your Reaction?