তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৬) রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের বাসিন্দা। আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মুরগির ফার্মের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে ফার্মে অসৎ কাজের উদ্দেশ্যে ডেকে নেয়। রাসেলসহ কয়েকজন তাদের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনায় হত্যাকাণ্ড ঘটেতে পারে বলে ধারণা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত চাঁদনীকে চিকিৎসার জন্য প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে ফার্মের ক

তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৬) রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের বাসিন্দা। আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মুরগির ফার্মের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে ফার্মে অসৎ কাজের উদ্দেশ্যে ডেকে নেয়। রাসেলসহ কয়েকজন তাদের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনায় হত্যাকাণ্ড ঘটেতে পারে বলে ধারণা।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত চাঁদনীকে চিকিৎসার জন্য প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে ফার্মের কর্মচারী রাসেল পলাতক রয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow