তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ
চট্টগ্রামের আনোয়ারায় ১৩ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার ৮ দিন পরও কোনো অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়ে মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যরা। বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলার রায়পুর ওয়াহেদ আলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ সোলাইমান আনসারী, মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী, মিসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, ইসমাইল বিন মনির, এনামুল হক এনাম, নিজাম চৌধুরী, হাফেজ আবুল কালাম, ইউপি সদস্য ইসহাক, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, এস.এম ছবুর, এরশাদুল ইসলাম, ফরহাদ বিন আয়ুব প্রমুখ। এ ছাড়া মানববন্ধনে রায়পুর গাউসিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসা, রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়, রায়পুর হযরত হাফেজ আহমদ মাদ্রাসা, সামজিক সংগঠন স্বপ্নবাজ, প্রিয় রায়পুরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা ব্যানার নিয়ে কয়েক হাজার শিক্ষার্থী-অভিভাবক অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন, ধর্ষকদের কোনো সামাজিক ও দলীয় পরিচয় নেই।
চট্টগ্রামের আনোয়ারায় ১৩ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার ৮ দিন পরও কোনো অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়ে মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যরা।
বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলার রায়পুর ওয়াহেদ আলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা শিক্ষক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ সোলাইমান আনসারী, মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী, মিসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, ইসমাইল বিন মনির, এনামুল হক এনাম, নিজাম চৌধুরী, হাফেজ আবুল কালাম, ইউপি সদস্য ইসহাক, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, এস.এম ছবুর, এরশাদুল ইসলাম, ফরহাদ বিন আয়ুব প্রমুখ।
এ ছাড়া মানববন্ধনে রায়পুর গাউসিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসা, রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়, রায়পুর হযরত হাফেজ আহমদ মাদ্রাসা, সামজিক সংগঠন স্বপ্নবাজ, প্রিয় রায়পুরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা ব্যানার নিয়ে কয়েক হাজার শিক্ষার্থী-অভিভাবক অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, ধর্ষকদের কোনো সামাজিক ও দলীয় পরিচয় নেই। একটি শিশু ধর্ষণের মতো নৃশংস ঘটনা আমাদের সমাজের জন্য চরম লজ্জাজনক। আমরা একটি শিশুর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে মামলা করেছে, কিন্তু ঘটনার ৮ দিন পার হলেও এখনো কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে এবং দুটি টিম মাঠে কাজ করছে।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়া পাড়ায় গ্রামে তৃতীয় শ্রেণির এক শিশু খালার বাড়িতে বেড়াতে গেলে তাকে একটি মুদির দোকানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
পরে শিশুটির মা বাদী হয়ে স্থানীয় মুদি দোকানি আবু তাহের (৪২), রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মোহাম্মদ ফারুক (২৩) ও আনোয়ার হোসেন (২২) এর নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করে।
What's Your Reaction?