তৃতীয় হয়েও নকআউটে আট দল, এবার কার প্রতিপক্ষ কে?

২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দলের আসর হওয়ায় বদলে গেছে নকআউট পর্বে ওঠার নিয়মও। আগের মতো শুধু প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল নয়, এবার ১২টি গ্রুপের সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ। ফলে গ্রুপে তৃতীয় হয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়নি কয়েকটি দলকে। বরং অন্য গ্রুপের ফল, গোল ব্যবধান এবং টাইব্রেকারের হিসাব মিলিয়ে শেষ পর্যন্ত নকআউটের টিকিট নিশ্চিত করেছে তারা। গ্রুপপর্ব শেষে সেরা আট তৃতীয় স্থানধারী দল হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সুইডেন, ইকুয়েডর, ঘানা, সেনেগাল, আলজেরিয়া এবং ডিআর কঙ্গো। নকআউটে তাদের অপেক্ষায় রয়েছে কঠিন সব পরীক্ষা। বসনিয়া ও হার্জেগোভিনা খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, প্যারাগুয়ের প্রতিপক্ষ জার্মানি, সুইডেন লড়বে ফ্রান্সের সঙ্গে, ইকুয়েডর মুখোমুখি হবে মেক্সিকোর, ঘানার প্রতিপক্ষ কলম্বিয়া, সেনেগাল খেলবে বেলজিয়ামের বিপক্ষে, আলজেরিয়ার সামনে সুইজারল্যান্ড, আর ডিআর কঙ্গোর প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্যদিকে তৃতীয় হলেও শেষ পর্যন্ত ভাগ্য খুলেনি ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উরুগুয়ের। গোল ব্যবধান ও অন্যান্য টাইব্রেকারে পিছ

তৃতীয় হয়েও নকআউটে আট দল, এবার কার প্রতিপক্ষ কে?

২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দলের আসর হওয়ায় বদলে গেছে নকআউট পর্বে ওঠার নিয়মও। আগের মতো শুধু প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল নয়, এবার ১২টি গ্রুপের সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ। ফলে গ্রুপে তৃতীয় হয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়নি কয়েকটি দলকে। বরং অন্য গ্রুপের ফল, গোল ব্যবধান এবং টাইব্রেকারের হিসাব মিলিয়ে শেষ পর্যন্ত নকআউটের টিকিট নিশ্চিত করেছে তারা।

গ্রুপপর্ব শেষে সেরা আট তৃতীয় স্থানধারী দল হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সুইডেন, ইকুয়েডর, ঘানা, সেনেগাল, আলজেরিয়া এবং ডিআর কঙ্গো। নকআউটে তাদের অপেক্ষায় রয়েছে কঠিন সব পরীক্ষা। বসনিয়া ও হার্জেগোভিনা খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, প্যারাগুয়ের প্রতিপক্ষ জার্মানি, সুইডেন লড়বে ফ্রান্সের সঙ্গে, ইকুয়েডর মুখোমুখি হবে মেক্সিকোর, ঘানার প্রতিপক্ষ কলম্বিয়া, সেনেগাল খেলবে বেলজিয়ামের বিপক্ষে, আলজেরিয়ার সামনে সুইজারল্যান্ড, আর ডিআর কঙ্গোর প্রতিপক্ষ ইংল্যান্ড।

অন্যদিকে তৃতীয় হলেও শেষ পর্যন্ত ভাগ্য খুলেনি ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উরুগুয়ের। গোল ব্যবধান ও অন্যান্য টাইব্রেকারে পিছিয়ে থাকায় তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপপর্বেই। নতুন ফরম্যাটের বিশ্বকাপে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তাই তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে ছিল তীব্র উত্তেজনা। শেষ পর্যন্ত আটটি দল স্বপ্ন বাঁচিয়ে রাখলেও, নকআউটের প্রথম ধাপেই তাদের সামনে দাঁড়িয়ে আছে ইউরোপ ও আমেরিকার কয়েকটি শক্তিশালী দল।

টিটিটি/এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow