তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান

ভোলার চরফ্যাশন উপজেলার বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ আসে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় নদীতে কোনো অবৈধ ড্রেজার বা বালু উত্তোলনের সরঞ্জাম পাওয়া যায়নি। তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু ব্যক্তি রাত ও ভোরের আঁধারে গোপনে নদী থেকে বালু উত্তোলন করে থাকেন। এ বিষয়ে তিনি বলেন, নিকটবর্তী শিকদারের চর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নিলামের মাধ্যমে বালু বিক্রি ও পরিবহন সম্পূর্ণ আইনসিদ্ধ। প্রশাসনের লক্ষ্য হচ্ছে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা এবং নদীর স্বাভাবিক পরিবেশ রক্ষা করা। উপজেলা নির্

তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান

ভোলার চরফ্যাশন উপজেলার বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ আসে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় নদীতে কোনো অবৈধ ড্রেজার বা বালু উত্তোলনের সরঞ্জাম পাওয়া যায়নি।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু ব্যক্তি রাত ও ভোরের আঁধারে গোপনে নদী থেকে বালু উত্তোলন করে থাকেন।

এ বিষয়ে তিনি বলেন, নিকটবর্তী শিকদারের চর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নিলামের মাধ্যমে বালু বিক্রি ও পরিবহন সম্পূর্ণ আইনসিদ্ধ। প্রশাসনের লক্ষ্য হচ্ছে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা এবং নদীর স্বাভাবিক পরিবেশ রক্ষা করা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, কেউ যদি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য পান, তাহলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow