তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন
রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে নতুন ফ্ল্যাগশিপ ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে রাজধানীতে ব্যাংকটির সেবা নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হলো। শনিবার (১২ জুলাই) ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) তারেক রেফাত উল্লাহ খান নতুন শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম. আনিসুল হক, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা এম. মাসুদ রানা, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রথম ৪০ তলা বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’-এ অবস্থিত এই শাখায় গ্রাহকদের জন্য আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা, ব্যাচ (BACH)-সংযুক্ত ডিজিটাল ক্লিয়ারিং চেক কিয়স্ক, প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, আধুনিক কিউ ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডেডিকেটেড ডিজিটাল কর্নারের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠ
রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে নতুন ফ্ল্যাগশিপ ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে রাজধানীতে ব্যাংকটির সেবা নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হলো।
শনিবার (১২ জুলাই) ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) তারেক রেফাত উল্লাহ খান নতুন শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম. আনিসুল হক, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা এম. মাসুদ রানা, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রথম ৪০ তলা বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’-এ অবস্থিত এই শাখায় গ্রাহকদের জন্য আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা, ব্যাচ (BACH)-সংযুক্ত ডিজিটাল ক্লিয়ারিং চেক কিয়স্ক, প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, আধুনিক কিউ ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডেডিকেটেড ডিজিটাল কর্নারের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, গ্রাহকদের দোরগোড়ায় সুবিধাজনক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল সক্ষমতা আরও জোরদার করছে ব্র্যাক ব্যাংক।
বর্তমানে সারা দেশে ব্র্যাক ব্যাংকের ৩১৫টি শাখা ও উপশাখা রয়েছে। গ্রাহকসেবা আরও উন্নত করতে ব্যাংকটি ধারাবাহিকভাবে নেটওয়ার্ক সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করছে।
What's Your Reaction?