তেল মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের সংশ্লিষ্টতা রয়েছে: আসিফ মাহমুদ

তেল মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কার ও গণভোট বাস্তবায়ন বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। আসিফ মাহমুদ দাবি করেন, বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করছে এবং এ প্রক্রিয়ায় একটি সিন্ডিকেট কাজ করছে, যেখানে বিএনপির বিভিন্ন অংশ জড়িত। তিনি বলেন, আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। নিয়ম অনুযায়ী দুই মাসের তেল মজুত থাকার কথা। কিন্তু এক মাসের মধ্যেই এমন সংকট কীভাবে তৈরি হলো? নিশ্চয়ই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। যাদের মেয়র পদে নির্বাচন করানো হবে, তাদেরই যদি আগে প্রশাসক হিসেবে বসানো হয়, তাহলে নির্বাচনের অর্থ কী থাকে? গুম সংক্রান্ত অধ্যাদেশে বিএনপির প্রস্তাবিত সংশোধনীরও সমালোচনা করেন তিনি। বলেন, এ ধরনের সংশোধনী প্রস্তাব প্রমাণ করে, তারাও গুমের পথেই হাঁটতে চায়। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন,

তেল মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের সংশ্লিষ্টতা রয়েছে: আসিফ মাহমুদ
তেল মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কার ও গণভোট বাস্তবায়ন বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। আসিফ মাহমুদ দাবি করেন, বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করছে এবং এ প্রক্রিয়ায় একটি সিন্ডিকেট কাজ করছে, যেখানে বিএনপির বিভিন্ন অংশ জড়িত। তিনি বলেন, আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। নিয়ম অনুযায়ী দুই মাসের তেল মজুত থাকার কথা। কিন্তু এক মাসের মধ্যেই এমন সংকট কীভাবে তৈরি হলো? নিশ্চয়ই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। যাদের মেয়র পদে নির্বাচন করানো হবে, তাদেরই যদি আগে প্রশাসক হিসেবে বসানো হয়, তাহলে নির্বাচনের অর্থ কী থাকে? গুম সংক্রান্ত অধ্যাদেশে বিএনপির প্রস্তাবিত সংশোধনীরও সমালোচনা করেন তিনি। বলেন, এ ধরনের সংশোধনী প্রস্তাব প্রমাণ করে, তারাও গুমের পথেই হাঁটতে চায়। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, তারা যদি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথে এগোয়, তাহলে এনসিপি সহযোগিতা করবে। অন্যথায় জনগণের পাশে থেকে সঠিক রাজনৈতিক পথ বেছে নিতে হবে। এনসিপি নেতারা আরও বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান না করে শুধু ‘ফ্যামিলি কার্ড’-এর মতো উদ্যোগ দিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা রাজপথে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow