তেল সিন্ডিকেটে বিএনপির যোগসাজশের অভিযোগ আসিফ মাহমুদের
দেশে জ্বালানি তেল মজুত সিন্ডিকেটের সঙ্গে বিএনপির বিভিন্ন অংশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে, সংস্কার ও গণভোট বাস্তবায়নের রাজনৈতিক কর্তব্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি্নগ আসিফ মাহমুদ বলেন, আমি গত সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে কীভাবে এত দূরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। প্রশাসনিক পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হলে নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা নষ্ট হয় বলেও মন্তব্য করেন তিনি। গুম সংক্রান্ত অধ্যাদেশে বিএনপির সংশোধনী প্রস্তাবের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, এ ধরনের প্রস্তাব তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে। তবে বিএনপির প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়নের পথে এগিয়ে যান, তাহলে আমরা পাশে থাকব। অন্যথায় জনগণের কাতারে এসে সঠ
দেশে জ্বালানি তেল মজুত সিন্ডিকেটের সঙ্গে বিএনপির বিভিন্ন অংশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে, সংস্কার ও গণভোট বাস্তবায়নের রাজনৈতিক কর্তব্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি্নগ
আসিফ মাহমুদ বলেন, আমি গত সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে কীভাবে এত দূরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। প্রশাসনিক পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হলে নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা নষ্ট হয় বলেও মন্তব্য করেন তিনি।
গুম সংক্রান্ত অধ্যাদেশে বিএনপির সংশোধনী প্রস্তাবের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, এ ধরনের প্রস্তাব তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে।
তবে বিএনপির প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়নের পথে এগিয়ে যান, তাহলে আমরা পাশে থাকব। অন্যথায় জনগণের কাতারে এসে সঠিক পথ বেছে নিতে হবে।
What's Your Reaction?