তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনে দেশটির সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) একটি প্রচেষ্টা নস্যাৎ করেছে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা বিজিবিকে সহযোগিতা করেন। ৫৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন তেলিয়াপাড়া বিওপি এলাকায় অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় সীমান্তের সিকিউরিটি লাইটও বন্ধ রাখা হয় বলে জানায় বিজিবি। খবর পেয়ে দায়িত্বরত বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে অবস্থান নেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিজিবিকে সহযোগিতা করেন। বিজিবির দৃঢ় অবস্থান এবং সীমান্তবাসীর ঐক্যবদ্ধ উপস্থিতির মুখে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে জিরো লাইনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনে দেশটির সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) একটি প্রচেষ্টা নস্যাৎ করেছে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা বিজিবিকে সহযোগিতা করেন।

৫৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন তেলিয়াপাড়া বিওপি এলাকায় অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় সীমান্তের সিকিউরিটি লাইটও বন্ধ রাখা হয় বলে জানায় বিজিবি।

খবর পেয়ে দায়িত্বরত বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে অবস্থান নেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিজিবিকে সহযোগিতা করেন।

বিজিবির দৃঢ় অবস্থান এবং সীমান্তবাসীর ঐক্যবদ্ধ উপস্থিতির মুখে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে জিরো লাইনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মন্নান বলেন, পুশ-ইনের খবর পেয়ে গ্রামের মানুষ ও চা বাগানের শ্রমিকরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে বিজিবির পাশে দাঁড়ান। দেশের সীমান্ত সুরক্ষার প্রশ্নে আমরা সব সময় বিজিবির সঙ্গে আছি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও কার্যকর করেছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow