‘তোমরা প্রত্যেকে টিফিনের অর্ধেক টাকা দেবে, আমরা গাছ কিনে বাগান করবো’

ভবিষ্যৎ প্রজন্ম যেন সড়কে আইন মেনে চলে সেই বিষয়ে জনসচেতনতা তৈরি করতে রাজধানীর রামপুরার সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এসময় শিক্ষার্থীদের একদিনের টিফিনের অর্ধেক টাকা বাঁচিয়ে একটি করে গাছ কিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বাগান করার আহ্বন জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। বৃহস্পতিবার (২১ মে) রামপুরা সাউথ পয়েন্ট স্কুলে ষষ্ঠ শেণির শির্ক্ষীদের নিয়ে ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে বাগান করতে একত্ততা জানান। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) ফারজানা হককে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার নির্দেশনা দেন। ট্রাফিকের বিভিন্ন বিষয়ে সচেতনতার আহ্বান জানিয়ে আনিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন ট্রাফিক আইন ও সড়কের নিরাপত্তা সংক্রান্ত জানে এবং যেন আইন মেনে চলে। একটি দেশে প্রথমে একটি পরিবার, সেখান থেকে আমাদের সমাজ, সমাজ থেকে

‘তোমরা প্রত্যেকে টিফিনের অর্ধেক টাকা দেবে, আমরা গাছ কিনে বাগান করবো’

ভবিষ্যৎ প্রজন্ম যেন সড়কে আইন মেনে চলে সেই বিষয়ে জনসচেতনতা তৈরি করতে রাজধানীর রামপুরার সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

এসময় শিক্ষার্থীদের একদিনের টিফিনের অর্ধেক টাকা বাঁচিয়ে একটি করে গাছ কিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বাগান করার আহ্বন জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রামপুরা সাউথ পয়েন্ট স্কুলে ষষ্ঠ শেণির শির্ক্ষীদের নিয়ে ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে বাগান করতে একত্ততা জানান।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) ফারজানা হককে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার নির্দেশনা দেন।

ট্রাফিকের বিভিন্ন বিষয়ে সচেতনতার আহ্বান জানিয়ে আনিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন ট্রাফিক আইন ও সড়কের নিরাপত্তা সংক্রান্ত জানে এবং যেন আইন মেনে চলে। একটি দেশে প্রথমে একটি পরিবার, সেখান থেকে আমাদের সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। আমরা যদি আমাদের প্রত্যেকের কাজটা ঠিকমতো না করি তাহল কারো পক্ষে একা কোনো কিছু করা সম্ভব হবে না।

এসময় শিক্ষাথীদের মধ্যে ট্রাফিক আইন সংক্রন্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও বিভিন্ন নিয়ম সম্পর্কে হাতে কলমে জানানো হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে সড়কের বিভিন্নি গ্রাফিতি ও প্রজেক্টরের মাধ্যমে সড়ক বাতির বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও রাস্তা পারাপারের বিষয়ে জানানো হয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা প্রতিদিন টিফিনের জন্য বাসা থেকে কত টাকা নিয়ে আসো। শিক্ষার্থীরা জবাবে ১০০ টাকার কথা বললে তিনি বলেন, তোমাদের একদিনের টিফিনের অর্ধেক টাকা দিয়ে প্রত্যেকে একটি করে গাছ কিনে লাগাতে পারবে না? জবাবে শিক্ষার্থীরা পারবে জানালে মো. আনিছুর রহমান বলেন, ঠিক আছে তোমরা প্রত্যেকে একদিনের টিফিনের অর্ধেক টাকা দিবে। আমরা তোমাদের টাকা দিয়ে তোমাদের জন্য একটি করে গাছ কিনে আশে পাশে একটি ছোট বাগান করবো। তোমরা সেই বাগান দেখবে। আর ভবিষ্যতে বলতে পারবো এই বাগান তোমাদের তৈরি। তোমরা সমাজের জন্য একটা বাগান করেছো।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) ফারজানা হককে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও প্রতিষ্ঠানটির পাশে বাগান করার জন্য একটি নির্ধারিত স্থান নির্বাচনের নির্দেশ দেন। শিক্ষার্থীদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) ফারজানা হককে যোগাযোগ রাখার নির্দেশ দেন।

কেআর/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow