ত্যাগীদের মূল্যায়ন না করে কমিটি করলে বয়কটের হুঁশিয়ারি
ঐক্যবদ্ধ বিএনপি গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন নেতারা। নতুন কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন বা ‘হাইব্রিড’ নেতাদের স্থান দেওয়া হলে তা বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। শনিবার (২৩ মে) দুপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র চারিগ্রামস্থ বাসভবন চত্বরে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতাকর্মীরা। সভায় দলের ত্যাগী, যোগ্য, আন্দোলন-সংগ্রামে সক্রিয়, নির্বাচনে ভূমিকা রাখা এবং ক্লিন ইমেজের নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শফিউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. আলাউদ্দিন, খান মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, আব্দুল মান্নান, আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ও বাবুল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আকরাম হোসেন, মহিলা দল নেত্রী লাইলী
ঐক্যবদ্ধ বিএনপি গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন নেতারা। নতুন কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন বা ‘হাইব্রিড’ নেতাদের স্থান দেওয়া হলে তা বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
শনিবার (২৩ মে) দুপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র চারিগ্রামস্থ বাসভবন চত্বরে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতাকর্মীরা।
সভায় দলের ত্যাগী, যোগ্য, আন্দোলন-সংগ্রামে সক্রিয়, নির্বাচনে ভূমিকা রাখা এবং ক্লিন ইমেজের নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শফিউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. আলাউদ্দিন, খান মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, আব্দুল মান্নান, আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ও বাবুল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আকরাম হোসেন, মহিলা দল নেত্রী লাইলী বেগম, পৌর কৃষকদলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দীন ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, সদস্য সচিব মাহমুদুর রহমান গোলাপ এবং পৌর যুবদলের সদস্য সচিব সফিকুল ইসলাম জীবন প্রমুখ।
বক্তারা বলেন, রাজনৈতিক দলের যেকোনো কমিটিতে অতীতে আন্দোলন-সংগ্রামে নিবেদিতপ্রাণ, কারানির্যাতিত ও রাজপথের পরীক্ষিত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা সংগঠনের অস্তিত্ব ও অগ্রগতির মূল চাবিকাঠি। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের সময় আন্দোলন-সংগ্রামে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত আপসহীন ভূমিকা পালন করেছেন। সরকারবিরোধী প্রতিটি আন্দোলনে তিনি সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং মামলা-হামলার শিকার নেতাকর্মীদের সাহস ও সহযোগিতা যুগিয়েছেন।
বক্তারা আরও বলেন, আগামীতে দলের যেকোনো কমিটি তার নেতৃত্ব ও মতামতের ভিত্তিতে গঠন করতে হবে। তার মতামত উপেক্ষা করে ত্যাগীদের বাদ দিয়ে বিতর্কিত, চাঁদাবাজ, নিষ্ক্রিয় ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে 'পকেট কমিটি' ঘোষণা করা হলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। তারা বলেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র মতামত ছাড়া কমিটি গঠন করা হলে দল ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সৎ, যোগ্য, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ে ভূমিকা রাখা ক্লিন ইমেজের ত্যাগী নেতাদের সমন্বয়ে গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১৫ মে মানিকগঞ্জ জেলা বিএনপির অধীন সাতটি উপজেলা ও দুটি পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। উপজেলাগুলো হলো সদর, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর। এছাড়া রয়েছে মানিকগঞ্জ পৌর ও সিংগাইর পৌর শাখা। বিলুপ্ত কমিটিগুলো ২০২১ সালে বা তারও আগে গঠিত হয়েছিল। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা বিএনপির সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলের কেন্দ্রীয় কমিটি। প্রায় চার মাস পর ওই আংশিক আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পর এটিই প্রথম বড় সাংগঠনিক পদক্ষেপ।
What's Your Reaction?