ত্রিশ লক্ষ টাকায় নির্মিত তফুরুন্নেসা ট্রাস্টের ভবন দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উত্তরপাড়া এলাকায় 'তফুরুন্নেসা ইসলামী কল্যাণ ট্রাস্ট'-এর ভবনটি ২০১৫-২০১৬ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এবং সরকারি অর্থের অপচয় হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টির সাবেক এমপি মো. মামুনুর রশিদ জোয়াদ্দার গত ১৪/১০/২০১৬ তারিখে প্রায় ৩০ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে (চুক্তি মূল্য: ২৮,৫০,০০০ টাকা) 'তফুরুন্নেসা ট্রাস্ট'-এর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জামালপুর জেলা পরিষদ এটি বাস্তবায়ন করে। স্থানীয় সফিকুল ইসলাম, বারেক মিয়া, ফাইজুল ইসলামসহ অনেকেই অভিযোগ করে বলেন, এমপি মামুনুর রশিদের মাতার নামে ৬ শতাংশ জমির ওপর এই ট্রাস্ট ভবন নির্মাণে কাগজে-কলমে বহুতল ভবন হওয়ার কথা থাকলেও বাস্তবে নির্মিত হয়েছে মাত্র একতলা। ২০২২ সালে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামী ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিসেবে নামমাত্র প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করে। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো কার্যক্রম না থাকায়

ত্রিশ লক্ষ টাকায় নির্মিত তফুরুন্নেসা ট্রাস্টের ভবন দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উত্তরপাড়া এলাকায় 'তফুরুন্নেসা ইসলামী কল্যাণ ট্রাস্ট'-এর ভবনটি ২০১৫-২০১৬ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এবং সরকারি অর্থের অপচয় হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টির সাবেক এমপি মো. মামুনুর রশিদ জোয়াদ্দার গত ১৪/১০/২০১৬ তারিখে প্রায় ৩০ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে (চুক্তি মূল্য: ২৮,৫০,০০০ টাকা) 'তফুরুন্নেসা ট্রাস্ট'-এর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জামালপুর জেলা পরিষদ এটি বাস্তবায়ন করে। স্থানীয় সফিকুল ইসলাম, বারেক মিয়া, ফাইজুল ইসলামসহ অনেকেই অভিযোগ করে বলেন, এমপি মামুনুর রশিদের মাতার নামে ৬ শতাংশ জমির ওপর এই ট্রাস্ট ভবন নির্মাণে কাগজে-কলমে বহুতল ভবন হওয়ার কথা থাকলেও বাস্তবে নির্মিত হয়েছে মাত্র একতলা। ২০২২ সালে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামী ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিসেবে নামমাত্র প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করে। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো কার্যক্রম না থাকায় ভবনটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই প্রকল্পটির পেছনে জনস্বার্থের চেয়ে সরকারের বিপুল অর্থ লোপাট করাই মূল লক্ষ্য ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

ইসলামী ফাউন্ডেশনের সরিষাবাড়ী ফিল্ড সুপারভাইজার আবু সালেহ মো. ইমরান বলেন, ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর আমাদের একজন শিক্ষিকা (সুরাইয়া খাতুন) একটি কক্ষে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শাখা চালু করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, 'তফুরুন্নেসা ইসলামী কল্যাণ ট্রাস্ট'-এর ভবন যদি জেলা পরিষদ বাস্তবায়ন করে থাকে, তবে বিষয়টি আমি দেখব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow