ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

ঈদের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় কেবিনেট কক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এতে সরকার ও বিরোধী দলের মোট ১১ জন সদস্য যোগ দিয়েছেন। এদিন বিকেলে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রোববার) বিকেল ৩টায় জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হবে। প্রথম অধিবেশন এপ্রিল মাসজুড়ে চলবে। এতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হয়ে ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ঘোষণায় তা মুলতবি করা হয়। এরপর সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আজকের এই বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

ঈদের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় কেবিনেট কক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এতে সরকার ও বিরোধী দলের মোট ১১ জন সদস্য যোগ দিয়েছেন।

এদিন বিকেলে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রোববার) বিকেল ৩টায় জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হবে।

প্রথম অধিবেশন এপ্রিল মাসজুড়ে চলবে। এতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হয়ে ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ঘোষণায় তা মুলতবি করা হয়। এরপর সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আজকের এই বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow