থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত স্ক্যাম সেন্টার কম্পাউন্ড ও আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের শেষ দিনে নানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুই দিনব্যাপী (২০-২১ জুলাই) অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইজিপি সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতেও অংশ নেন। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত এ সম্মেলনে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০টি দেশের পুলিশ প্রধানসহ মোট ১০৯ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ, স্ক্যাম সেন্টারের কার্যক্রম এবং এসব অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত স্ক্যাম সেন্টার কম্পাউন্ড ও আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের শেষ দিনে নানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুই দিনব্যাপী (২০-২১ জুলাই) অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইজিপি সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতেও অংশ নেন।

রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত এ সম্মেলনে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০টি দেশের পুলিশ প্রধানসহ মোট ১০৯ জন প্রতিনিধি অংশ নেন।

সম্মেলনে আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ, স্ক্যাম সেন্টারের কার্যক্রম এবং এসব অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow