থানচি-তিন্দু পর্যন্ত নৌযান চলাচলে ৫ দিনের নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রতিকূল আবহাওয়া, সম্ভাব্য ঝুঁকি এবং সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে থানচির তিন্দু বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক এখনো নিখোঁজ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেও নৌপথে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়ন চক্রবর্তী/কেএইচকে
বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রতিকূল আবহাওয়া, সম্ভাব্য ঝুঁকি এবং সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে থানচির তিন্দু বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক এখনো নিখোঁজ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেও নৌপথে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নয়ন চক্রবর্তী/কেএইচকে
What's Your Reaction?