থানার ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরোনো ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে থানা চত্বরের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন, উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং একই এলাকার কামরুল হাসান (৩০)। তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদারের অধীনে থানার পুরোনো ভবনটি ভাঙার কাজ চলছিল। ঘটনার সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা পরিত্যক্ত ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রফিকুলের দুই হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং পাশে থাকা অপর শ্রমিক কামরুল হাসানের ডান পা জখম হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানান, ককটেলটি দীর্ঘ বছর ধরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল, যা পুলিশ বা অন্য কারও জানা ছিল না। সুরক্ষিত থানা চত্বরের ভেতরে এ

থানার ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরোনো ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে থানা চত্বরের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন, উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং একই এলাকার কামরুল হাসান (৩০)। তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদারের অধীনে থানার পুরোনো ভবনটি ভাঙার কাজ চলছিল। ঘটনার সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা পরিত্যক্ত ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রফিকুলের দুই হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং পাশে থাকা অপর শ্রমিক কামরুল হাসানের ডান পা জখম হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানান, ককটেলটি দীর্ঘ বছর ধরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল, যা পুলিশ বা অন্য কারও জানা ছিল না। সুরক্ষিত থানা চত্বরের ভেতরে এমন বিস্ফোরণের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুরোনো ভবন ভাঙার কাজ চলাকালীন দুপুরে হঠাৎ বিকট শব্দ হলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow