‘থ্রি ইডিয়টস’র অনুপ্রেরণা সোনমের অনশন ঘিরে তোলপাড় ভারতে
ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’র ‘র্যাঞ্চো’ চরিত্রের বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুক আবারও আলোচনার কেন্দ্রে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা, বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে আমরণ অনশন করছেন তিনি। তার এই কর্মসূচি ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গত ২৮ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। শুরুতে এটি ব্যক্তিগত প্রতিবাদ হিসেবে দেখা হলেও সময়ের সঙ্গে তা রূপ নিয়েছে বৃহত্তর গণআন্দোলনে। তার দাবির প্রতি সংহতি জানিয়ে এগিয়ে এসেছেন রাজনীতিক, শিক্ষাবিদ, শিল্পী, লেখক, সমাজকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকেও তাকে অনশন ভাঙার আহ্বান জানানো হয়েছে। প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্ভাবক, পরিবেশকর্মী ও র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরেই ভারতের শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করছেন। আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘ফুংচুক ওয়াংড়ু’ বা ‘র্যাঞ্চো’ চরিত্রটি তার জীবন থেকে অনুপ্রাণিত বলেই পরিচিত। সাম্প্রতিক বছরগুলো
ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’র ‘র্যাঞ্চো’ চরিত্রের বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুক আবারও আলোচনার কেন্দ্রে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা, বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে আমরণ অনশন করছেন তিনি। তার এই কর্মসূচি ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
গত ২৮ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। শুরুতে এটি ব্যক্তিগত প্রতিবাদ হিসেবে দেখা হলেও সময়ের সঙ্গে তা রূপ নিয়েছে বৃহত্তর গণআন্দোলনে। তার দাবির প্রতি সংহতি জানিয়ে এগিয়ে এসেছেন রাজনীতিক, শিক্ষাবিদ, শিল্পী, লেখক, সমাজকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকেও তাকে অনশন ভাঙার আহ্বান জানানো হয়েছে।
প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্ভাবক, পরিবেশকর্মী ও র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরেই ভারতের শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করছেন। আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘ফুংচুক ওয়াংড়ু’ বা ‘র্যাঞ্চো’ চরিত্রটি তার জীবন থেকে অনুপ্রাণিত বলেই পরিচিত।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সরকারি চাকরি ও বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং অনিয়মের একাধিক অভিযোগ সামনে এসেছে। এতে লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। হতাশা থেকে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত এবং দুর্নীতির দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন ওয়াংচুক। একই দাবিতে আন্দোলনরত কয়েকটি সংগঠনও তার প্রতি সংহতি জানিয়েছে।

নওয়াজউদ্দিনের নতুন চমক
ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে অনশনস্থলে গেছেন তৃণমূল কংগ্রেসের নেতা মহুয়া মৈত্র। সমর্থন জানিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশী, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সিপিআই নেতা অমর রামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এদিকে ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ‘চতুর রামালিঙ্গম’ চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্যও এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
৩ সপ্তাহের অনশনে অনড় ‘থ্রি ইডিয়টস’র অনুপ্রেরণা সোনম
সোনমের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণও দিন দিন বাড়ছে। আগামী ২০ জুলাই ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের দাবি, অনশনের ১৮ দিনে সোনম ওয়াংচুকের ওজন প্রায় সাড়ে ৮ কেজি কমেছে। তার রক্তচাপও কমে গেছে। চিকিৎসকেরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
তবে নিজের অবস্থান থেকে একচুলও সরে আসতে নারাজ সোনম ওয়াংচুক। তার স্পষ্ট ঘোষণা, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ না দেখা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
এমএমএফ
What's Your Reaction?
