দক্ষিণ কোরিয়ায় গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ আগুন

দক্ষিণ কোরিয়ার দেজন শহরে একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর। খবর রয়টার্সের। শুক্রবার দেশটির ফায়ার সার্ভিস জানায়, আগুনে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। আগুনের তীব্রতায় কারখানার দুটি ভবনের একটি ধসে পড়েছে। এতে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। দমকল কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কারখানাটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করে। এ ঘটনায় প্রেসিডেন্ট সব ধরনের সরকারি সহায়তা দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা ও মানুষের জীবন রক্ষার নির্দেশ দিয়েছেন। এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow