দক্ষিণ কোরিয়ায় সংঘবদ্ধ অপরাধ দমনে দেশব্যাপী অভিযান

দক্ষিণ কোরিয়ায় সংঘবদ্ধ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে দেশটির পুলিশ। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। রোববার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, অভিযানে বিশেষভাবে তরুণ গ্যাং সদস্যদের ওপর নজর দেওয়া হবে, যারা প্রতারণা ও অর্থপাচারের মতো অপরাধে জড়িত। ইয়োনহাপ নিউজ জানিয়েছে, কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংঘবদ্ধ প্রতারণা, অবৈধ ব্যক্তিগত ঋণদান, অনলাইন জুয়া এবং অর্থপাচারের মতো লাভজনক আর্থিক অপরাধকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ ও সম্পদের প্রদর্শন সামাজিক যোগাযোগমাধ্যমে করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মাদক পাচার এবং বিদেশি নাগরিকদের সম্পৃক্ত সংঘবদ্ধ অপরাধও অভিযানের আওতায় থাকবে। পুলিশ জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দক্ষিণ কোরিয়ায় সংঘবদ্ধ ও আন্তঃদেশীয় অপরাধের প্রবণতা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতেই নতুন করে দেশব্যাপী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মার্চ থেকে

দক্ষিণ কোরিয়ায় সংঘবদ্ধ অপরাধ দমনে দেশব্যাপী অভিযান

দক্ষিণ কোরিয়ায় সংঘবদ্ধ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে দেশটির পুলিশ। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

রোববার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, অভিযানে বিশেষভাবে তরুণ গ্যাং সদস্যদের ওপর নজর দেওয়া হবে, যারা প্রতারণা ও অর্থপাচারের মতো অপরাধে জড়িত।

ইয়োনহাপ নিউজ জানিয়েছে, কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংঘবদ্ধ প্রতারণা, অবৈধ ব্যক্তিগত ঋণদান, অনলাইন জুয়া এবং অর্থপাচারের মতো লাভজনক আর্থিক অপরাধকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ ও সম্পদের প্রদর্শন সামাজিক যোগাযোগমাধ্যমে করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া মাদক পাচার এবং বিদেশি নাগরিকদের সম্পৃক্ত সংঘবদ্ধ অপরাধও অভিযানের আওতায় থাকবে।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দক্ষিণ কোরিয়ায় সংঘবদ্ধ ও আন্তঃদেশীয় অপরাধের প্রবণতা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতেই নতুন করে দেশব্যাপী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত পরিচালিত অভিযানে পুলিশ ১ হাজার ১৮৫ জন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছিল। আগের অভিযানের তুলনায় এ সংখ্যা ৯ দশমিক ৭ শতাংশ বেশি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ বছর বা তার কম বয়সীদের সংখ্যা ছিল ৬৩ দশমিক ৬ শতাংশ। তরুণদের মধ্যে সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা নিয়ন্ত্রণে এবার তাদের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow