দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এসব হামলায় কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টাইর, নাবাতিয়েহ, দেইর কানুন রাস আল-আইন, রামাদিয়েহ ও আব্বাসিয়েহসহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। বেশ কয়েকটি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় নাবাতিয়েহ জেলার আদশিত এলাকায় একটি পোলট্রি খামারের মালিক এবং হাব্বুশ এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হন। এছাড়া কফররেমান এলাকায় রাতের ড্রোন হামলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী টাইর শহর ও আশপাশের এলাকার বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদের দাবি, বেসামরিক এলাকার ভেতর থেকে হিজবুল্লাহ কার্যক্রম পরিচালনা করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রেড ক্রস কেন্দ্রের কাছে ও মারওয়ানিয়েহ শহরে হামলায় সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, শিশু ও উদ্ধারকর্মীও রয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা একদিনে ১৬টি পৃথক অভিযানে ইসরায়েলি সেনা ও সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট, ড্রোন ও গোলাবর্ষণ করেছে। লেবাননের স

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এসব হামলায় কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টাইর, নাবাতিয়েহ, দেইর কানুন রাস আল-আইন, রামাদিয়েহ ও আব্বাসিয়েহসহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। বেশ কয়েকটি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় নাবাতিয়েহ জেলার আদশিত এলাকায় একটি পোলট্রি খামারের মালিক এবং হাব্বুশ এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হন। এছাড়া কফররেমান এলাকায় রাতের ড্রোন হামলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী টাইর শহর ও আশপাশের এলাকার বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদের দাবি, বেসামরিক এলাকার ভেতর থেকে হিজবুল্লাহ কার্যক্রম পরিচালনা করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রেড ক্রস কেন্দ্রের কাছে ও মারওয়ানিয়েহ শহরে হামলায় সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, শিশু ও উদ্ধারকর্মীও রয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা একদিনে ১৬টি পৃথক অভিযানে ইসরায়েলি সেনা ও সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট, ড্রোন ও গোলাবর্ষণ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৩৭ জন নিহত এবং ১১ হাজার ১৮৮ জন আহত হয়েছেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow