দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রা স্থগিত

পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতি বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এ ছাড়া স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রা এই মাসের শেষের দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে। জানা গেছে, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। পদযাত্রাটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, এ দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রা স্থগিত

পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতি বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এ ছাড়া স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রা এই মাসের শেষের দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।

জানা গেছে, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। পদযাত্রাটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, এ দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow