দখল হওয়া সেই ‘গঞ্জে আলী’ খালে খনন শুরু
নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। এ উদ্যোগের অংশ হিসেবে শহরের ১২ নম্বর ওয়ার্ডে ট্যাক্সি স্ট্যান্ডের নামে দখল হওয়া ‘গঞ্জে আলী’ খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। উদ্বোধনকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত গঞ্জে আলী খাল পুনরুদ্ধার ও খননের মাধ্যমে শহরের পরিবেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে দিকনির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জকে আধুনিক, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরীতে রূপান্তর করতে ধারাবাহিকভাবে খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম চালানো হবে। এ কাজে ব্যবহারের জন্য রংপুর সিটি করপোরেশন থেকে একটি ভেকু মেশিন আনা হয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে শহরের বিভিন্ন খাল পরিষ্কার করা হবে। নাসিক প্রশাসক বলেন, খাল খনন ও পরিষ্কার করা গেলে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটবে, অন্যদিকে জলাবদ
নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। এ উদ্যোগের অংশ হিসেবে শহরের ১২ নম্বর ওয়ার্ডে ট্যাক্সি স্ট্যান্ডের নামে দখল হওয়া ‘গঞ্জে আলী’ খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত গঞ্জে আলী খাল পুনরুদ্ধার ও খননের মাধ্যমে শহরের পরিবেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে দিকনির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জকে আধুনিক, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরীতে রূপান্তর করতে ধারাবাহিকভাবে খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম চালানো হবে। এ কাজে ব্যবহারের জন্য রংপুর সিটি করপোরেশন থেকে একটি ভেকু মেশিন আনা হয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে শহরের বিভিন্ন খাল পরিষ্কার করা হবে।
নাসিক প্রশাসক বলেন, খাল খনন ও পরিষ্কার করা গেলে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটবে, অন্যদিকে জলাবদ্ধতা কমবে এবং মশার উপদ্রবও হ্রাস পাবে। খালের চারপাশে সবুজায়ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জকে ধীরে ধীরে একটি ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, খালের আশপাশে বসবাসকারী মানুষ দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে ভুগছেন। খাল পরিষ্কার করা হলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে। তবে কাজ চলাকালে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, তাই স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।
সাখাওয়াত হোসেন খান বলেন, সিটি করপোরেশন নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ করছে। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থাও উন্নত করার পরিকল্পনা রয়েছে। সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন সংস্কার ও পরিষ্কার কার্যক্রমও চলমান রয়েছে, যাতে বর্ষাকালে নগরবাসী ভোগান্তিতে না পড়েন।
What's Your Reaction?