দড়ি দিয়ে বেঁধে যুবদল নেতা নুরু মৃধাকে আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করে দড়ি দিয়ে বেধে নিয়ে গেছে সেনাবাহিনী। আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার সকাল ১১টার দিকে কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। তথ্য অনুযায়ী, ২ ফেব্রুয়ারি নুরু মৃধা তার দলবল নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগের সময় প্রচারণা বহরের তিন থেকে চারটি গাড়ি দীর্ঘ প্রায় ৩০ মিনিট আটক করেন। এ সময় বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। ঘটনার সময় পুলিশও হুমকি-ধামকির মুখে একপর্যায়ে অসহায় অবস্থায় পড়ে। এই ঘটনায় লাঙ্গল প্রতীকের কন্যা হাবিবা কিবরিয়া এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা উদ্বেগ ও আতঙ্কে ছিলেন। ঘটনার পর মুলাদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ন

দড়ি দিয়ে বেঁধে যুবদল নেতা নুরু মৃধাকে আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করে দড়ি দিয়ে বেধে নিয়ে গেছে সেনাবাহিনী।

আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার সকাল ১১টার দিকে কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

তথ্য অনুযায়ী, ২ ফেব্রুয়ারি নুরু মৃধা তার দলবল নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগের সময় প্রচারণা বহরের তিন থেকে চারটি গাড়ি দীর্ঘ প্রায় ৩০ মিনিট আটক করেন। এ সময় বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। ঘটনার সময় পুলিশও হুমকি-ধামকির মুখে একপর্যায়ে অসহায় অবস্থায় পড়ে।

এই ঘটনায় লাঙ্গল প্রতীকের কন্যা হাবিবা কিবরিয়া এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা উদ্বেগ ও আতঙ্কে ছিলেন। ঘটনার পর মুলাদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর এলাকার ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow