দমকা হাওয়ায় ঘর ধসে শিশুর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় আকস্মিক দমকা হাওয়ায় একটি পরিত্যক্ত টিনশেড ঘর ধসে নাফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী নয়ন মোল্লার স্ত্রী নাসরিন বেগম তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার সময় শিশু নাফিয়াকে সঙ্গে নিয়ে তার নানা নুর আলম ভূঁইয়া বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পরিত্যক্ত টিনশেড ও কাঠের ঘরে প্রবেশ করেন। ওই সময় হঠাৎ দমকা হাওয়ায় ঘরের টিন আলগা হয়ে গেলে তা ঠিক করতে নুর আলম মাচায় ওঠেন। কিন্তু প্রবল বাতাসের তোড়ে পুরো ঘরটি মুহূর্তেই ধসে পড়ে। এতে নুর আলম আহত হন এবং ঘরের ভাঙা টিন ও কাঠামোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু নাফিয়ার মৃত্যু হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফু আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দমকা হাওয়ায় ঘর ধসে শিশুর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় আকস্মিক দমকা হাওয়ায় একটি পরিত্যক্ত টিনশেড ঘর ধসে নাফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী নয়ন মোল্লার স্ত্রী নাসরিন বেগম তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার সময় শিশু নাফিয়াকে সঙ্গে নিয়ে তার নানা নুর আলম ভূঁইয়া বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পরিত্যক্ত টিনশেড ও কাঠের ঘরে প্রবেশ করেন। ওই সময় হঠাৎ দমকা হাওয়ায় ঘরের টিন আলগা হয়ে গেলে তা ঠিক করতে নুর আলম মাচায় ওঠেন। কিন্তু প্রবল বাতাসের তোড়ে পুরো ঘরটি মুহূর্তেই ধসে পড়ে। এতে নুর আলম আহত হন এবং ঘরের ভাঙা টিন ও কাঠামোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু নাফিয়ার মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফু আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow